
যশোরের মণিরামপুর পৌরশহরের রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে থানা মোড়ের চাউলপট্টিতে রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দ্বীন মোহাম্মাদ শিকদারের মোটরসাইকেলটি রফিকুলের দোকানের সামনে রাখা ছিল। হঠাৎ করেই মোটরসাইকেলটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আগুনে পুরো মোটরসাইকেলটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান। অগ্নিসংযোগের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে বলে জানিয়েছেন।
মন্তব্য করুন
১৫ জুন ২০২৬, ০১:১২ এএম
১৫ জুন ২০২৬, ১২:৪০ পিএম