মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:২৪ পিএম
লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলা প্রশাসন হলরুমে আইন শৃঙ্খলা কমিটি, ডেঙ্গু প্রতিরোধ কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বিগত ১৮ মে/২৬'র মাসিক সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। এর পর পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন পয়েন্টের উপর আলোচনায় অংশ নেন, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা।

সম্প্রতি সেনাবাহিনীর রুপসিপাড়া ক্যাম্প কর্তৃক একজন মাদক কারবারি (ইয়াবা বিক্রেতা) ধৃত হওয়ায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। লামা শহরের গুরুত্বপূর্ণ তিনটি ড্রেন অবমুক্ত ও পরিস্কার করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা আবদুর রব বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ফকার মেশিন দিয়ে লার্বা ও মশা ধ্বংস করে সম্ভব নয়। তিনি বলেন, শহরের আরামবাগ হোটেলের পাশে, কুটুম বাড়ি রেস্টুরেন্টের সামনে প্রেসক্লাব গলি ও গোপাল বাবুর পলাশ বোর্ডিং এর পেছনের ড্রেন এবং উপজেলা কমপ্লেক্স সীমানায় বাজার পুকুর, লামা প্লাজার সামনের ড্রেন ও আবাসিক এলাকায় বর্জ্যের স্তূপ পরিস্কার করা অপরিহার্য।

মডেল মসজিদের খতিব বলেন, গভীর রাত পর্যন্ত নেশাখোর ও বিক্রেতাদের আনাঘোনা লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে টিএনটি সড়ক সরব থাকে। এমন কি উপজেলা পরিষদ পুকুর পাড় পর্যন্ত মাদক কারবারিদের নির্বিঘ্ন পদচারণা দেখা যায়। সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উন্নয়ন কাজের লাগাম টেনে ধরার অভিযোগ এনে বক্তারা বলেন, সাংবাদিকতার মতন মহান পেশাকে কলুষিত করা হচ্ছে। অনুসন্ধান না করে কীংবা সংশ্লিষ্টদের না জানিয়ে সামাজিক ঠুনকো বিষয়কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনের দৃষ্টি গোচরে আনাকে দায়িত্বশীল রিপোর্টিংয়ের মধ্যে পড়ে না।

আইন শৃঙ্খলা সভায় বক্তারা আরো বলেন, মুক্ত স্বাধীন গনমাধ্যম জনকল্যানে সমাজকে দিকনির্দেশনা দেয়। কিন্তু কতক ব্যাক্তি গনমাধ্যমকে ঢাল হিসেবে ব্যাবহার করে প্রকৃত ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেন। এর ফলে একদিকে সাধারণ মানুষ বিব্রত হচ্ছে।

অন্যদিকে ভুল ইনফরমেশনের কারণে সরকারি দপ্তর, আইন প্রয়োগকারী সংস্থাসহ সেবা প্রদানকারি প্রতিষ্ঠানগুলো সঠিক সেবা দিতে পারছেন না। এই বাস্তবতায়, সাংবাদিকতার নামে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সাংবাদিক পরিচয়দানকারি অপসাংবাদিকতার দৌরাত্ম্য রোধে কঠোর নজরদারি জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এঁর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পুলিশ, যৌথবাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও দাপ্তরিক প্রধানগন উপস্থিত ছিলেন।

পরে ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভা ও সর্বশেষ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি দপ্তর প্রধানরা সরকারি কাজের মাসিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নতুন ইতিহাস গড়তে প্রস্তুত এমবাপ্পে

‘আমি আরও একা হতে চাই’

নাটোরে বিদেশি নাগরিকদের হেনস্তা মামলার প্রধান আসামি আকাশ গ্রেফতার

দেশজুড়ে টানা ৫ দিন ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ কিভাবে দেখবেন?

সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

স্বাস্থ্যমন্ত্রী / দেশজুড়ে শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে

এক দিনে চার ম্যাচই ড্র, ৬৮ বছর পর একই দৃশ্য

নিখোঁজের একদিন পর শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার

আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

যশোরে ইয়াবাসহ দু'জন আটক

সন্তানের প্রত্যাশায় নেইমার, বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলে হঠাৎ পরিবর্তন

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

আবারও বাড়ল তেলের দাম

X