মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’। প্রকল্পটি দেশের শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক অঞ্চলভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধিত) প্রকল্প। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্পটিও আজকের সভায় অনুমোদন পায়।

এই পাঁচটি প্রধান প্রকল্পের পাশাপাশি সভায় পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে এর আগে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও ৪টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায় প্রকল্প।

একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসের বেতন পাননি মাদ্রাসার কোনো শিক্ষক

যশোরে নকল সিগারেট বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা

যশোরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, নারী আটক

আদালতের বারান্দায় মামলার বাদীকে মারধর / ৫ জনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড, তিন নারীসহ বৃদ্ধকে জরিমানা

একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নতুন ইতিহাস গড়তে প্রস্তুত এমবাপ্পে

‘আমি আরও একা হতে চাই’

নাটোরে বিদেশি নাগরিকদের হেনস্তা মামলার প্রধান আসামি আকাশ গ্রেফতার

দেশজুড়ে টানা ৫ দিন ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ কিভাবে দেখবেন?

সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

স্বাস্থ্যমন্ত্রী / দেশজুড়ে শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে

এক দিনে চার ম্যাচই ড্র, ৬৮ বছর পর একই দৃশ্য

নিখোঁজের একদিন পর শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার

আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

যশোরে ইয়াবাসহ দু'জন আটক

সন্তানের প্রত্যাশায় নেইমার, বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

X