শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
নিহত স্কুল ছাত্র নাঈমের মরদে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: প্রতিনিধি

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে ক্যালিকো কটন মিল এলাকায় মোটর সাইকেলের হাটে মোটর সাইকেল বিক্রি করতে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মদেব উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক

সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত, মধুমঞ্চে চলছে পাঠদান

মহেশপুরে বিশেষ অঙ্গ কর্তনের ঘটনায় যুবক হাসপাতালে, তদন্তে প্রশাসন

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

অভয়নগরে দুধ বিক্রেতার ওপর দুর্বৃত্তদের হামলা, কুপিয়ে জখম

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

মাছখোলা বাজারে বসার স্থান নির্মাণে মাসুদ-সোহাগের উদ্যোগ

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আসিফের

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার

জুনে রেকর্ড রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: / নকআউটে মেসির অভিজ্ঞতাই কি গড়বে ম্যাচের ভাগ্য?

রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

অক্টোবরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

জ্বালানি প্রতিমন্ত্রী / যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

X