শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
তেহরানে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: ফেসবুক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরান সফরকালে তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য ও ছবি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সফররত বাংলাদেশ প্রতিনিধিদলকে ইরানের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবরণ অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে নিন্দা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

স্পিকার আরও উল্লেখ করেন, ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগের ঐতিহ্য বিদ্যমান।

তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।

তিনি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধান অর্জনে এই ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগাবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের জন্য স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বৃহস্পতিবার তেহরানে পৌঁছায়। বিমানবন্দরে ইরানের ইসলামী পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভয়নগরে দুধ বিক্রেতার ওপর দুর্বৃত্তদের হামলা, কুপিয়ে জখম

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

মাছখোলা বাজারে বসার স্থান নির্মাণে মাসুদ-সোহাগের উদ্যোগ

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আসিফের

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার

জুনে রেকর্ড রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: / নকআউটে মেসির অভিজ্ঞতাই কি গড়বে ম্যাচের ভাগ্য?

রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

অক্টোবরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

জ্বালানি প্রতিমন্ত্রী / যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বকাপ শেষেই কি অবসর? যা জানালেন রোনালদো

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেফতার

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও নিয়োগ বাণিজ্য নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

X