শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

৩ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৬:০০ এএম
৩ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

আজ ৩ জুলাই ২০২৬, শুক্রবার। ইতিহাসের পাতায় ৩ জুলাই নানা রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঘটনার জন্য স্মরণীয়। এই দিনে সংঘটিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, জন্ম নিয়েছেন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব এবং প্রয়াত হয়েছেন বহু গুণীজন। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো।

৩ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাবলি: ১৭৫৭ - মীরজাফর এর পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামের ঘাতক সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে হত্যা করে। ১৯১৯ - বিশ্বভারতীর যাত্রা শুরু হয়। ১৯২১ - মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়। ১৯৪১ - মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ। ১৯৪৭ - ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ। ১৯৫৩ - পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন। ১৯৬২ - আলজেরিয়া স্বাধীনতা লাভ। ১৯৭১ - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এ প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করতে।

জন্ম: ১৭২৮ - স্কট স্থপতি রবার্ট অ্যাডাম। ১৮৫৪ - চেক সঙ্গীত স্রষ্টা লেইওস ইয়ানাচেক। ১৮৮৩ - ফ্রান্ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক। ১৯১২ - অজিতকৃষ্ণ বসু, একজন বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সংগীতজ্ঞ। ১৯৪১ - আদুর গোপালকৃষ্ণন, আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক। ১৯৫২ - অমিত কুমার, ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত প্রযোজক এবং সুরকার। ১৯৬২ - টম ক্রুজ, একজন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। ১৯৮৪ - সৈয়দ রাসেল, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়। মৃত্যু: ১৯৩২ - স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি ও সমাজকর্মী। ১৯৭১ - জিম মরিসন, মার্কিন সঙ্গীতশিল্পী। ১৯৯১ - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯৭ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র। ২০০৯ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক। ২০২০ - সরোজ খান,বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের চরম নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

সরিষা শাকের পুষ্টিগুণ জানেন?

রেকর্ড ভাঙার ম্যাচে রোনালদোর গোল

অস্ট্রিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় স্পেন

অপু বিশ্বাসের ‘শিকার’ এবার বড় পর্দায়

মিথুনের সফলতা আসবে, শুভ ফল দেবে বৃষের

৩ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

আসছে সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে অন্ধকার

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

গাজা সীমান্তে জনবসতি বাড়াতে ইসরায়েলের নতুন পরিকল্পনা

গাজা যুদ্ধের ১০০০ দিন: ফিলিস্তিনিদের ভবিষ্যৎ অনিশ্চিত

আশাশুনিতে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর পলায়ন

বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী ও ছাত্রলীগ নেতা রাব্বী আটক

সুন্দরবনে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর সরঞ্জাম জব্দ

শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে ৯৯ মিলিয়ন ডলার দিচ্ছে জিপিই

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বারান্দীপাড়ার আলোচিত হীরা আটক

মণিরামপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

অভয়নগরে প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ৪১ জন

শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

X