বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ এএম
সামান্থা রুথ প্রভু

অন্তঃসত্ত্বা তারকাদের বেবি বাম্প প্রকাশ এখন বিনোদন অঙ্গনের পরিচিত একটি ট্রেন্ড। সেই ধারাবাহিকতায় এবার নিজের বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে সামান্থাকে গাঢ় নীল টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। ছবিতে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে ফুটে উঠেছে। কোলে একটি বালিশ নিয়ে তোলা ছবির সঙ্গে তিনি একটি মজার ক্যাপশনও জুড়ে দেন।

ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘আমার সিক্স-প্যাক। তোমাকে দেখার অপেক্ষায়।’

এই ব্যতিক্রমী ও রসিক ক্যাপশন মুহূর্তেই ভক্তদের নজর কেড়ে নেয়। পোস্টে অসংখ্য শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই অভিনেত্রীর সুস্বাস্থ্য এবং অনাগত সন্তানের জন্য শুভকামনা জানান।

কিছুদিন আগে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। বিষয়টি প্রথম নিশ্চিত করেন পরিচালক বি. ভি. নন্দিনী রেড্ডি। তিনি জানান, একটি সিনেমার সাফল্যের আনন্দের মধ্যেই সামান্থার মা হওয়ার খবর তাঁদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

সামান্থা রুথ প্রভুর বেবি বাম্পের ছবি ভাইরাল

এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন সামান্থা। গেল ১৪ জুন সুখবরটি নিশ্চিত করেন তাঁর নতুন সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে। হাতের কাজগুলো শেষ করে অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

সামান্থা বলেছিলেন, ‘আমার বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে এই সিনেমার পর আমাকে ছোট একটি বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হচ্ছে। তবে বিরতি শেষে ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরব।’

জানা গেছে, সামান্থা এখন গর্ভধারণের প্রথম তিন মাসে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের দিকে তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখতে পারে। মা হওয়ার খবরটি আসার পর থেকে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। বেবি বাম্প প্রদর্শনের পরও শুভেচ্ছা পাচ্ছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আলিয়া

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

X