শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

নারীদের যে কারণে বেশি আম খাওয়া জরুরি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত

স্বাদের পাশাপাশি ‘ফলের রাজা আমের স্বাস্থ্যগুণও প্রচুর। পরিমিত পরিমাণে আম খেলে শরীর সুস্থ থাকে। কিন্তু নারীদের জন্য আম খাওয়ার বিশেষ উপকারিতা আছে কি?

স্বাদে আমকে টেক্কা দিতে পারে গরমকালে এমন ফল কমই রয়েছে। তাই গ্রীষ্ম এলেই বাজারে হিমসাগর থেকে গোলাপখাস, সব রকম আমের কদর ও দর দুই নিয়ে ব্যস্ত হয়ে যায় বাঙালি। গরমে খিদে মেটাতে তাই ফ্রিজ থেকে বের করে আম খাওয়ার প্রবণতা আম বাঙালির মধ্যে দেখা যায়!

তবে শুধু কি স্বাদ! গুণের দিক থেকেও কিন্তু অন্যান্য ফলকে রীতিমতো টেক্কা দিতে পারে আম। বিশেষ করে নারীদের জন্য আম কিন্তু বিশেষভাবে উপকারী। পেট থেকে ত্বক-চুল বিভিন্ন সমস্যা মেটানোর জন্য আমের ভূমিকা অস্বীকার করা যায় না। পুষ্টিবিদদের মতে, আমের শাঁস থেকে আঁটি পুরোটা থেকেই উপকার মেলে। এ কারণে নারীদের বেশি বেশি করে আম খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের।

কোলেস্টেরলের মাত্রা কমাতে

আমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, সেই সঙ্গে ফাইবার। রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আম। তাই পরিমাণ বুঝে নিয়মিত আম খান।

স্তন ক্যানসারের ঝুঁকি কমায়

আমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে আম। গরম পড়তেই মারণরোগের ঝুঁকি কমাতে রোজের খাদ্যতালিকায় রাখতে পারেন আম।

দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে

মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’-র চাহিদার প্রায় ২৫ শতাংশের জোগান দিতে পারে আম। ভিটামিন ‘এ’ চোখের জন্য খুবই উপকারী। আম দৃষ্টিশক্তি বাড়ায়।

ত্বকের যত্নে

ত্বকের যত্নেও দারুণ ভূমিকা পালন করে আম। আমের আঁশে থাকা ভিটামিন ‘সি’ ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। আম বাটা মাখলেও ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। গরমে ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন আমে।

হজমশক্তি বৃদ্ধি করে

যারা হজমের সমস্যায় ভুগে থাকেন, গরমে সুস্থ থাকতে তারা আম খেতে পারেন। আমে রয়েছে উপকারী উৎসেচক, যা শরীরের প্রোটিন অণুগুলো ভেঙে ফেলতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়াতেও সাহায্য করে। তবে বেশি পরিমাণে খেলে উল্টো ফল হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধের ১০০০ দিন: ফিলিস্তিনিদের ভবিষ্যৎ অনিশ্চিত

আশাশুনিতে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর পলায়ন

বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী ও ছাত্রলীগ নেতা রাব্বী আটক

সুন্দরবনে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর সরঞ্জাম জব্দ

শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে ৯৯ মিলিয়ন ডলার দিচ্ছে জিপিই

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বারান্দীপাড়ার আলোচিত হীরা আটক

মণিরামপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

অভয়নগরে প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ৪১ জন

শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ব্যবসায়ীদের স্মারকলিপি

সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ‘হাওর উন্নয়ন ভাবনা’ অনুষ্ঠিত

মোংলায় ম্যানগ্রোভ বনায়ন শুরু, রোপণ হবে ৩৫ হাজার চারা

মহেশপুর পৌরসভায় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

শার্শার দুই কেন্দ্রে শান্তিপূর্ণ এইচএসসি পরীক্ষা

এলপি গ্যাসের দাম কমলো

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বী আটক

যশোরে অবৈধ পার্কিংয়ে গাড়ি জব্দ, ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

X