বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত কথিত বিশ্বের বৃহত্তম রামমূর্তি দ্রুত অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক ফোরাম, গাইবান্ধা। সংগঠনটির দাবি, এটি নিছক ধর্মীয় স্থাপনা নয়; বরং দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা শহরের দেশি ভোজ নামে একটি হোটেলের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক ফোরাম, গাইবান্ধার আহ্বায়ক মুফতি মাহমুদুল কাসেমী। তিনি বলেন, গাইবান্ধা জেলায় হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন এবং সাম্প্রতিক কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস নেই। তবে সম্প্রতি হরিদাস নামে এক ব্যক্তির উদ্যোগে পলাশবাড়ীতে রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কয়েক দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, পলাশবাড়ীতে কথিত বিশ্বের বৃহত্তম রামমূর্তি নির্মাণ কেবল ধর্মীয় অনুশীলনের বিষয় নয়; বরং ধর্মের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। তার ভাষ্য অনুযায়ী, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে কেন্দ্র করে রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে বলে তারা মনে করেন। এ বিষয়ে ভারতের কিছু দায়িত্বশীল ব্যক্তি ও উগ্রবাদী হিন্দু নেতাদের বক্তব্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ধর্মের লেবেল ব্যবহার করে উসকানির উদ্দেশ্যে মন্দিরের বাইরে খোলা আকাশের নিচে স্থাপিত বিতর্কিত রামমূর্তি দ্রুত অপসারণ, প্রতারক হরিদাসসহ দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, প্রকল্পের অর্থায়নের উৎস তদন্ত করা, তদন্তে বিদেশি কোনো রাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গাইবান্ধা ও রংপুর বিভাগের শান্তি-শৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উল্লিখিত দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ, হাফেজ মো. আবুল বাসার, সহকারী অধ্যাপক জহুরুল হক সরকার, মুফতি ইদ্রিস আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর পলায়ন

বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী ও ছাত্রলীগ নেতা রাব্বী আটক

সুন্দরবনে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর সরঞ্জাম জব্দ

শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে ৯৯ মিলিয়ন ডলার দিচ্ছে জিপিই

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বারান্দীপাড়ার আলোচিত হীরা আটক

মণিরামপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

অভয়নগরে প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ৪১ জন

শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ব্যবসায়ীদের স্মারকলিপি

সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ‘হাওর উন্নয়ন ভাবনা’ অনুষ্ঠিত

মোংলায় ম্যানগ্রোভ বনায়ন শুরু, রোপণ হবে ৩৫ হাজার চারা

মহেশপুর পৌরসভায় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

শার্শার দুই কেন্দ্রে শান্তিপূর্ণ এইচএসসি পরীক্ষা

এলপি গ্যাসের দাম কমলো

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বী আটক

যশোরে অবৈধ পার্কিংয়ে গাড়ি জব্দ, ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

বাঘারপাড়া রায়পুরের যুবক সাহাবীর হত্যা মামলায় পিতা-পুত্র কারাগারে

X