বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম
পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ¦ ছবি: ফাইলফটো

চলতি জুলাই ২০২৬ মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের জন্য নতুন মূল্যহার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ৩টায় কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন দাম প্রকাশ করবে।

বুধবার বিইআরসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস বিবেচনায় নিয়ে দেশের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে। সেই অনুযায়ী কমিশনের আদেশ আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ঘোষণা করা হবে।

এ উপলক্ষে রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে নতুন মূল্যহার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

একই সঙ্গে জুলাই মাসের জন্য নির্ধারিত এলপিজির নতুন মূল্যহার কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে সৌদি সিপির ভিত্তিতে দেশে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। ফলে নতুন ঘোষণার পরই জানা যাবে, জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারসহ বিভিন্ন আকারের এলপিজির দাম কমছে, নাকি বাড়ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আলিয়া

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

X