বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার লক্ষ্যে আজ বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে ব্যাংক হলিডে পালন করা হচ্ছে। ফলে সারাদেশে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ রয়েছে। একই কারণে আজ দেশের পুঁজিবাজারেও কোনো লেনদেন হচ্ছে না।

যদিও গ্রাহকদের জন্য শাখাভিত্তিক সেবা বন্ধ রয়েছে, তবে বাংলাদেশ ব্যাংক এবং সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা রয়েছে। এসব কার্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম, হিসাব চূড়ান্তকরণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুতের কাজ চলবে। কোনো গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। একইভাবে বছরের শেষ দিনে বার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করা হয়।

এ কারণে আজ বুধবার কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম। তবে এটিএম, কার্ডভিত্তিক লেনদেন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। এ দুই দিনে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ রেখে ব্যাংকগুলো অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ব্যাংক হলিডেসহ দেশের তফসিলি ব্যাংকগুলোর মোট ছুটির সংখ্যা ২৮ দিন। এর মধ্যে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর নির্ধারিত দুটি ব্যাংক হলিডে শুধুমাত্র অভ্যন্তরীণ হিসাব-নিকাশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য পালন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

X