বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
আরাগচি

ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ইসরায়েলের পক্ষ থেকে যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। তিনি বলেন, দেশের জনগণ, জাতীয় নিরাপত্তা এবং সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে কোনো হুমকি এলে ইরান দ্রুত ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি এ মন্তব্য করেন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

কাটজ আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে ‘মৃত্যু অবধারিত’ বলে মন্তব্য করেছিলেন। তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে এবং ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না। তবে চুক্তির মাধ্যমে যদি এ লক্ষ্য অর্জন করা যায়, তাহলে সেটাই ভালো হবে বলেও মনে করেন কাটজ।

এর জবাবে আরাগচি বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো খুবই স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি ইসরাইল সেই নির্দেশ না মানে, তাহলে ইরান উপযুক্ত জবাব দিতে দ্বিধা করবে না।

আরাগচি জোর দিয়ে বলেন, ইরানের জনগণ, রাষ্ট্রীয় স্বার্থ এবং সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির জবাব দ্রুত ও শক্তিশালীভাবে দেওয়া হবে। তিনি জানান, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান বজায় রাখবে।

সূত্র: মেহের

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

X