বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও পাকিস্তানের বিপক্ষে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ ও ২০২৭ মৌসুমে আয়োজিত একাধিক দ্বিপাক্ষিক হোম সিরিজকে সামনে রেখে সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের জন্য আগ্রহপত্র এবং আর্থিক প্রস্তাব আহ্বান করেছে।

বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট) ও পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলতি বছরে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হওয়ার কথা রয়েছে।

এই ৪ সিরিজের জন্য বোর্ড এরই মাঝে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে। ২ জুলাই থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে এবং প্রস্তাব ২২ জুলাইয়ের মধ্যে বিসিবিকে জমা দিতে হবে।

বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে এখন পর্যন্ত ৪২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫ ম্যাচে জিতেছে পাকিস্তান, ৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, যে জয়গুলো বেশিরভাগই সাম্প্রতিক সময়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

X