বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:১৫ এএম
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এআই সমাধান নিয়ে এসেছে টিকটক।

দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাজারে অল্প সময়ে মানসম্মত ও কার্যকর কনটেন্ট তৈরি করা এখন ব্র্যান্ডগুলোর অন্যতম বড় চ্যালেঞ্জ। এই চাহিদা পূরণে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নতুন এআই-চালিত ক্রিয়েটিভ টুল ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে।

সম্প্রতি কান লায়ন্স ২০২৬ উৎসবে টিকটক এই নতুন প্রযুক্তির ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ব্র্যান্ডগুলো যেন স্থানীয় সংস্কৃতি, ভাষা ও দর্শকদের সঙ্গে আরও কার্যকর ও সৃজনশীলভাবে সংযুক্ত হতে পারে।

মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে টিকটক বিজ্ঞাপন টিকটকের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর আওতায় চালু হওয়া এই এআই-ভিত্তিক চ্যাটবট ডিজিটাল বিজ্ঞাপন তৈরির প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করবে।

এই টুলের মাধ্যমে একটি সাধারণ ধারণা বা ব্রিফ থেকেই কয়েক মিনিটের মধ্যে আকর্ষণীয় টিকটক বিজ্ঞাপন তৈরি করা সম্ভব হবে। ফলে ব্র্যান্ড ও মার্কেটাররা কম সময়ে বেশি কনটেন্ট তৈরি করে দ্রুত বাজারে পৌঁছাতে পারবেন।

কনটেন্ট সেফটি ও নিরাপত্তায় বিশেষ ফিল্টার ‘সিম্ফনি এজেন্ট’ সিস্টেমে সৃজনশীলতার পাশাপাশি কনটেন্টের নিরাপত্তাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মের নীতিমালা বজায় রাখতে এতে রয়েছে বিশেষ কিছু সেফটি ফিল্টার: এআই লেবেল: কনটেন্টটি এআই-এর সাহায্যে তৈরি কি না তা স্পষ্ট করবে। অদৃশ্য ওয়াটারমার্ক: কনটেন্টের স্বত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে। মডারেশন ফিল্টার: ক্ষতিকর কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করবে।

বিজ্ঞাপনদাতাদের ক্যাম্পেইনের লক্ষ্য এবং কনটেন্ট ক্রিয়েটরদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই এই পুরো ইকোসিস্টেমটি সাজানো হয়েছে।

‘সৃজনশীলতা ও কাজের গতি দুটিই বাড়াবে’ সিম্ফনি এজেন্ট সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি কাজের গতি বাড়াবে বলে মন্তব্য করেছেন টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনসের জেনারেল ম্যানেজার সাদি কান্দিল।

তিনি বলেন, “টিকটক ব্যবহারের মূল ভিত্তিই হলো সৃজনশীলতা। আইডিয়া তৈরি এবং তা বাস্তবে রূপ দেওয়ার নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এই এজেন্টিক এআই। সিম্ফনি এজেন্টের মাধ্যমে ব্র্যান্ডগুলো এখন দর্শকদের পছন্দ-অপছন্দ নির্ধারণ, ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি এবং সেই কনটেন্ট ব্যবসায় কী ধরনের প্রভাব ফেলছে তা অনেক দ্রুত বুঝতে পারবে।”

তিনি আরও জানান, টিকটকে ক্যাম্পেইন তৈরি করা, সঠিক ক্রিয়েটর খুঁজে পাওয়া এবং কমিউনিটি-ভিত্তিক কনটেন্ট তৈরির কাজকে আরও সহজ করতেই এই টুলগুলো ডিজাইন করা হয়েছে।

ডিজিটাল মার্কেটিংয়ে নতুন সম্ভাবনার দ্বার টিকটকের মতে, বর্তমান সময়ের দর্শকরা বাস্তবধর্মী, ব্যক্তিগতকৃত এবং প্রাসঙ্গিক কনটেন্টকে বেশি গুরুত্ব দেন। সেই চাহিদা পূরণে এআই-চালিত ‘সিম্ফনি এজেন্ট’ ব্র্যান্ড, মার্কেটার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

এই প্রযুক্তি শুধু বিজ্ঞাপন তৈরির সময় কমাবে না, বরং ব্র্যান্ডগুলোকে টিকটকের বিশাল কমিউনিটির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে সহায়তা করবে। ফলে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আলিয়া

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

X