বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
এইচএসসি পরীক্ষা শুরু আজ

যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২:১০ এএম
ছবি: গ্রামের কাগজ

আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় ৫৭০টি কলেজের ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। ফলে এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথম দিন থেকেই বিষয়ভিত্তিক গুরুত্ব বিবেচনায় বোর্ডের একজন প্রতিনিধি ভিজিল্যান্স টিমে অন্তর্ভুক্ত থাকবেন।

যশোর বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসি পরীক্ষা অংশ নেবেন ১ লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। গত বছর অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৮০৯। এর মধ্যে ছাত্রী ছিল ৫৮ হাজার ৬৩০ জন ও ছাত্র ছিল ৫৮ হাজার ১৭৯ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৬৮ জন। আর ছাত্রী বেড়েছে ১ হাজার ৫৫৯ জন এবং ছাত্র কমেছে ১ হাজার ১৯১ জন।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার পরীক্ষার্থীর মধ্যে খুলনা জেলায় ২৩ হাজার ৫৪৭ জন, বাগেরহাটে ৮ হাজার ২২৯ জন, সাতক্ষীরায় ১২ হাজার ২৭৭ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৩৮৩ জন, চুয়াডাঙ্গায় ৭ হাজার ৫৭৯ জন, মেহেরপুরে ৩ হাজার ৯১৫ জন, যশোরে ১৯ হাজার ৭৯১ জন, নড়াইলে ৪ হাজার ৬৯৯ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭০২ জন এবং মাগুরায় ৭ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭২৩ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৯৬০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন রয়েছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮০ হাজার ৩৬৫ জন এবং অনিয়মিত ৩৫ হাজার ৮৫৩ জন। অনিয়মিতদের মধ্যে আংশিক পরীক্ষার্থী ৩১ হাজার ১২০ জন, সকল বিষয়ে অংশগ্রহণকারী ৪ হাজার ৭৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৯২৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৪২ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ডে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের গাফিলতি মেনে নেয়া হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

মার্কিন ঘাঁটি নিরাপত্তা বাড়ায়, নাকি মিত্রদের ঝুঁকিতে ফেলে?

ইরানে আবারও হামলা করবে ইসরায়েল

নীলগঞ্জ মহাশ্মশানে মহানামযজ্ঞ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন

ইছালী ইউনিয়ন কৃষক দলের 'ভুয়া কমিটি' নিয়ে বিতর্ক, অনুমোদন নেই বলে দাবি উপজেলা নেতৃত্বের

‘পোড়া মবিল’ জ্বালানো চুলার উৎপাদন ও ব্যবহার বন্ধে কী পদক্ষেপ, জানাতে নির্দেশ হাইকোর্টের

শুরুতেই কঙ্গোর চমক, সিপেঙ্গার দুর্দান্ত গোলে স্তব্ধ ইংল্যান্ড

নারীদের যে কারণে বেশি আম খাওয়া জরুরি

যশোরে প্রতারণা মামলায় দুইজনের কারাদণ্ড

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় দুই মাদ্রাসাছাত্র আহত

বিশ্বকাপ ঘিরে আফসার ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সংরক্ষণাগার ও রপ্তানিই ভরসা শৈলকুপার কাঁঠাল চাষিদের

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

পলাশবাড়ীর হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জে এনসিপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাঘারপাড়ার ভৈরব নদীর ওপর সেতু নির্মাণে এগিয়ে এলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

X