বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মোঃ শের আলী কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা–দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা-সংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার হত্যার অভিযোগ তুলেছে।

নিহত সনজিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সনজিব তাঁর বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে তাঁর বাবা বাড়িতে ফিরে এলেও সনজিব আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করতে থাকেন। গভীর রাতে স্থানীয়রা সনজিবের নিজস্ব মাছের ঘেরের বাসার সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

নিহতের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাদের অভিযোগ, দুর্বৃত্তরা অন্যত্র সনজিবকে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তাঁর মরদেহ মাছের ঘেরের সামনে ফেলে রেখে যায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে। স্থানীয়দের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাই তারা নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান।

খবর পেয়ে কালিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই কঙ্গোর চমক, সিপেঙ্গার দুর্দান্ত গোলে স্তব্ধ ইংল্যান্ড

নারীদের যে কারণে বেশি আম খাওয়া জরুরি

যশোরে প্রতারণা মামলায় দুইজনের কারাদণ্ড

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় দুই মাদ্রাসাছাত্র আহত

বিশ্বকাপ ঘিরে আফসার ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সংরক্ষণাগার ও রপ্তানিই ভরসা শৈলকুপার কাঁঠাল চাষিদের

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

পলাশবাড়ীর হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জে এনসিপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাঘারপাড়ার ভৈরব নদীর ওপর সেতু নির্মাণে এগিয়ে এলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

শার্শায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

মোরেলগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের অভিযোগে শিক্ষকদের প্রতিবাদ

শতখালী ইউপির ১ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা 

অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মহেশপুরে ৫ বছরে প্রায় ১০০ সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, মিলছে না প্রতিকার

জুলাই গণঅভ্যুত্থান ‘নামকাওয়াস্তে’ পালন নয় : নাহিদ

অভয়নগরের রিয়াজুল হত্যা মামলায় বাদ পড়া তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

অভয়নগরে ভরণপোষণ না দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

তথ্যমন্ত্রী / সাইবার নিরাপত্তা এখন সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ

X