মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

উত্তেজনাপূর্ণ ও দর্শকনন্দিত এ খেলায় আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ।

নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে উপজেলা সহকারী প্রকৌশলী রিপন মাহমুদের দুর্দান্ত গোলে আর্জেন্টিনা দল এগিয়ে যায়। এরপর আর কোনো গোল না হলে ওই ব্যবধানেই আর্জেন্টিনা দল বিজয় নিশ্চিত করে।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাবেক রেফারি ইকরামুল হক ইকু। রেফারির দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না।

খেলায় অংশ নেন থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সহকারী প্রকৌশলী, জাইকা প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মঞ্চে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, প্রাণিসম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আউলিয়ার রহমান, ইনস্ট্রাকটর শিউলি বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা বেগমসহ আমন্ত্রিত অতিথিরা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বিএম হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশফাকুজ্জামান রনি।

খেলার ধারাভাষ্য দেন বিএম হাই স্কুলের ক্রীড়া শিক্ষক বাবুল হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামীকাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

বক্স অফিসে সুপারগার্লের ভরাডুবি

টার্মিনাল ইজারা বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি স্কপ'র

X