
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীরা টানা দশ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রোড ব্লক কর্মসূচি পালন করেন তারা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দূরদূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
তবে রোড ব্লক চলাকালে জরুরি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দেওয়া হয় বলে জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালুর দাবিতে তারা গত দশ দিন ধরে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের রোড ব্লক কর্মসূচি পালন করা হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস পাননি।
পরবর্তীতে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে তারা মঙ্গলবারের রোড ব্লক কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মন্তব্য করুন