মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ:
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম কাটামোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদা ফার্ম উদ্ধার কমিটির একাংশের আয়োজনে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাগদা ফার্ম কাটামোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে সুফল হেমরমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল ফরিদ। আরও উপস্থিত ছিলেন আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসু, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনসহ অন্যান্যরা।

সমাবেশ শুরুর আগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সাঁওতাল জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা অভিযোগ করে বলেন, ২০১৬ সালে গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং তিন সাঁওতাল হত্যার ঘটনায় এখনো বিচার হয়নি। দ্রুত ওই হত্যাকাণ্ডের বিচার এবং সাঁওতালদের দখলকৃত বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবি জানান তারা।

অন্যদিকে একই দিনে সাহেবগঞ্জ এলাকায় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর অংশও পৃথক কর্মসূচি পালন করে। তাদের কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও সমাবেশ।

এ অংশের সমাবেশে ফিলিমন বাসকের সভাপতিত্বে বক্তব্য দেন রাফায়েল হাঁসদা, আব্দুল আজিজ, বিটিশ সরেন, আনিসুর রহমান ময়নুল, সিউলি টুডুসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। সেই বিদ্রোহে সাঁওতাল নেতা সিধু, কানু, চাঁদ, ভৈরবসহ বহু মানুষ শহীদ হন। এরপর থেকে প্রতি বছর ৩০ জুন সাঁওতাল ‘হুল’ বা বিদ্রোহ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামীকাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

বক্স অফিসে সুপারগার্লের ভরাডুবি

টার্মিনাল ইজারা বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি স্কপ'র

X