মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্তদের আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্তদের আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের মতো জরুরি সহায়তা পৌঁছে দিতে ব্যয় হবে।

এল সুমারিও ডটকম-এর বরাতে নেইমার বলেছেন, ‘ভেনেজুয়েলার মানুষের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আশা করি, এ সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে কিছুটা শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’

সিএনএন-এর খবরে বলা হয়েছে, দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের তথ্য অনুযায়ী, গত বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে ৩ হাজার ১৪২টি পরিবার।

এদিকে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে। তবে ভারী যন্ত্রপাতির সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা : এবার পরীক্ষার্থী কমেছে নগরীতে, বৃদ্ধির রেকর্ড উপজেলায়

দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হচ্ছে

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

কেপ ভার্দের বিপক্ষে নকআউটে আরও শক্তিশালী আর্জেন্টিনা

ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্তদের আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

জাগরণী চক্র ফাউন্ডেশনের স্মার্ট টিমের সাতক্ষীরা উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শন

হাজার কোটি ডলার ঢেলেও বিশ্বকাপে ব্যর্থ সৌদি আরব ও কাতার

শিক্ষামন্ত্রী / মাদ্রাসা শিক্ষাকে প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

অর্থ পরিশোধ না করলে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি মিলবে না

সিন্ধু পানি চুক্তি ইস্যুতে পাকিস্তানের হুঁশিয়ারি, ভারতের অবস্থান অটল

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের সমঝোতা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ভারতের নিন্দা

শেষ ষোলোতে কোন দলের মুখোমুখি হবে মরক্কো?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারেও কমবে দাম

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের নেপথ্যে যে পাঁচ কারণ

বাউফলে বিক্ষোভ মিছিল ঘিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

X