মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

ঢাকা অফিস
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪২ মিনিটে ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসে আনা হয়। এরপর প্রায় ২টা ৩০ মিনিটে ২১১ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়।

রায়ের সময় বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ পড়ে শোনান। বিচারক মো. মঞ্জুরুল বাছিদ মামলার সাক্ষ্যপ্রমাণ ও বিভিন্ন সাক্ষীর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন। পুরো রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ থেকে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেন সংস্থাটির কর্মকর্তারা। আর এ প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

একইদিন আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এরপর প্রসিকিউশন-আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে ২ নভেম্বর সুনির্দিষ্ট আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

গত বছরের ৩০ নভেম্বর এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১ ডিসেম্বর। তদন্ত কর্মকর্তাসহ জাসদের এই নেতার বিরুদ্ধে মোট ১০ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাফাই সাক্ষ্য নেওয়া হয় দুজনের। সাক্ষ্যগ্রহণের এ ধাপের পর চলতি বছরের ২ এপ্রিল থেকে চলতে থাকে যুক্তিতর্ক।

এ মামলায় প্রথমেই যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। এরপর প্রসিকিউশনের যুক্তি তুলে ধরা হয়। আর এ পর্ব সম্পন্ন হয় ১৪ মে। ওই দিনই রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। এরপর ২২ জুন রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ জুন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

এ মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন ১০ জন। এর মধ্যে চাক্ষুষ সাক্ষী তিনজন, বিশেষজ্ঞ দুজন, ভুক্তভোগী পরিবারের একজন, জব্দতালিকা সাক্ষী দুজন, জেলার সাক্ষী একজন ও তদন্তকারী কর্মকর্তা একজন। এছাড়া ডকুমেন্ট প্রদর্শন করা হয় ২০ সিরিজ ও বস্তু প্রদর্শনী পাঁচটি।

প্রসিকিউশনের আনা আট অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ভারতের মুম্বাইভিত্তিক সংবাদমাধ্যম ‘মিরর নাউ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিএনপি-জামায়াত ও সন্ত্রাসী-জঙ্গি হিসেবে আখ্যায়িত করে সর্বোচ্চ বলপ্রয়োগের উসকানি দেন হাসানুল হক ইনু।

১৯ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া সভায়ও অংশ নেন তিনি। ১৪ দলীয় জোটের ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত তথা নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতাকে দমনে ‘শ্যুট অ্যাট সাইট’ নির্দেশনা কার্যকরেও ভূমিকা রাখেন জাসদের এই সভাপতি।

এছাড়া ২০ জুলাই দুপুরে আন্দোলন দমনের উদ্দেশ্যে নিজ জেলা কুষ্টিয়ার পুলিশ সুপারকে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা প্রণয়নসহ ব্যবস্থা নিতে ফোনে নির্দেশ দেন। তার এমন নির্দেশনা বাস্তবায়নে পুলিশসহ ১৪ দলীয় জোটের সশস্ত্র বাহিনী নিয়ে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন তৎকালীন এসপি। তাদের গুলিতে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ।

এছাড়া জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, বোমা হামলা, আটক ও নির্যাতনের পরিকল্পনা এবং এসব পদক্ষেপে উসকানি দেওয়ার ক্ষেত্রেও ইনুর ভূমিকা ছিল।

এছাড়া ২৯ জুলাই অনুষ্ঠিত আরেকটি ১৪ দলীয় বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাজনৈতিক সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট কারফিউ জারি এবং ছাত্র-জনতার বিরুদ্ধে গৃহীত কঠোর পদক্ষেপের প্রতি ইনু সমর্থন জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

কেপ ভার্দের বিপক্ষে নকআউটে আরও শক্তিশালী আর্জেন্টিনা

ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্তদের আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

জাগরণী চক্র ফাউন্ডেশনের স্মার্ট টিমের সাতক্ষীরা উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শন

হাজার কোটি ডলার ঢেলেও বিশ্বকাপে ব্যর্থ সৌদি আরব ও কাতার

শিক্ষামন্ত্রী / মাদ্রাসা শিক্ষাকে প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

অর্থ পরিশোধ না করলে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি মিলবে না

সিন্ধু পানি চুক্তি ইস্যুতে পাকিস্তানের হুঁশিয়ারি, ভারতের অবস্থান অটল

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের সমঝোতা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ভারতের নিন্দা

শেষ ষোলোতে কোন দলের মুখোমুখি হবে মরক্কো?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারেও কমবে দাম

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের নেপথ্যে যে পাঁচ কারণ

বাউফলে বিক্ষোভ মিছিল ঘিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

ইনুর মামলার রায়ের অপেক্ষা, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

X