বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
হোসেন হত্যা মামলা:

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২৬ জুলাই

ঢাকা অফিস
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:৩০ পিএম
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২৬ জুলাই

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে।

বর্তমানে মামলার আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে আটক রয়েছেন।

আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী, বহুল আলোচিত এ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির জন্য আগামী ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম ওই দিন অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রী / দেশের ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত

সরকার ৬০ হাজার টন সার আমদানি করছে

রাজশাহীতে 'ফল ও আম মেলার উদ্বোধন

আরও কমলো জ্বালানি তেলের দাম

বাংলাদেশে আসছে ‘সুপারগার্ল’

নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল

তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

হোসেন হত্যা মামলা: / শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২৬ জুলাই

কোনের পা ভাঙার ঘটনায় কাতারের মাদিবোকে ৫ ম্যাচ নিষিদ্ধ

১৪ মাস বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

চিত্রা এক্সপ্রেসে তল্লাশি: ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার

বিশ্বে ইরান এখন এক শক্তিশালী রাষ্ট্র : পেজেশকিয়ান

মাঠে নেমে কাঁদলেন নেইমার, ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্ত

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

চীনে বাংলাদেশের ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চইলে গেলেন মুপাশা চাচা !

গ্রাম আদালতে শান্তির সুবাতাস

ভেনেজুয়েলায় ভূমিকম্পে লক্ষাধিক প্রাণহানির আশঙ্কা

ব্রাজিল ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বসিত না হওয়ার আহ্বান আনচেলত্তির

X