সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড

ঢাকা অফিস
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকার বেশি আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান।

শুনানি শেষে বিচারক তদন্তের স্বার্থে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের জন্য এজেন্ট হিসেবে দায়িত্ব পান।

অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত জনপ্রতি ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। বিভিন্ন ধাপে শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দুদকের দাবি, এই অর্থ পরবর্তীতে বিভিন্ন উপায়ে স্থানান্তর, রূপান্তর ও লেনদেনের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেন, অর্থপাচারের পদ্ধতি এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানায় দায়ের করা একটি মামলায় আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে চার গোলেই সন্তুষ্ট থাকল স্পেন, অফসাইডে বাতিল হলো পঞ্চম গোল

ইরান নয়, হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রথমার্ধে ৩ গোলের পর সৌদির আত্মঘাতী ধাক্কা, গোল বন্যায় ভাসছে স্পেন

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

২৪ মিনিটেই ৩ গোল স্পেনের, লণ্ডভণ্ড সৌদি আরব

স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

সাভারে বজ্রপাতে কৃষিজমিতে ৩ জন নিহত

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলায় জিসানের ২ দিনের রিমান্ড

চৌগাছায় বাওড়ে পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় ৭১ টিভির অফিসে চুরি, ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম লুট

সিসিটিভি ফুটেজ নিয়ে ‘মাইনকা চিপায়’ মোংলা ওসি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাসিনা কবীরকে শেষ শ্রদ্ধা

সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তা: প্রেসক্লাবের জরুরি সভা

সুনামগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

X