মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

ঢাকা অফিস
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত বিশেষ অসুবিধা ও পেশাগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করে বদিউজ্জামান তপাদার বলেন, তিনি গত ২ জুন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো সেই পদত্যাগপত্র গ্রহণ বা চূড়ান্ত অনুমোদন হয়নি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আগস্ট মাসে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি রাষ্ট্রের বিভিন্ন আইনগত কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি আরও জানান, ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা তৈরি হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেন।

আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ কার্যকর করতে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়। অনুমোদন না পাওয়া পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে পদে বহাল থাকেন।

এদিকে পদত্যাগপত্রটি এখনো গ্রহণ না হওয়ায় প্রশাসনিক প্রক্রিয়ায় বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর আইন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে আইনগত দায়িত্ব পালন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাধারণ গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির

অবিশ্বাস্য! ৪ মিনিটেই পেনাল্টি মিস করলেন মেসি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যশোরে পিআইবির তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

অনেক গুনে সমৃদ্ধ ফল কামরাঙ্গা

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যবিপ্রবির বাসের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ: তৃণমূল থেকে মমতাকে উৎখাত, বরখাস্ত অভিষেকও

নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

ঝিনাইদহে সিটিএন নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

চীনের পথে প্রধানমন্ত্রী

কমলো পেঁয়াজের দাম

X