বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে 'ফল ও আম মেলার উদ্বোধন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
রাজশাহীতে 'ফল ও আম মেলার উদ্বোধন

রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত)’-এর অর্থায়নে শুরু হয়েছে “ফল ও আম মেলা-২০২৬”। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর রেলগেট খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীর আম দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে।"

তিনি আরও বলেন, বিভিন্ন দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, আমচাষি, উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এবারের মেলায় বিভিন্ন জাতের আম ও মৌসুমি ফলের মনোজ্ঞ প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মেলা প্রাঙ্গণে কৃষকদের নানা ধরনের তথ্যসেবাও প্রদান করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী / দেশের ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত

সরকার ৬০ হাজার টন সার আমদানি করছে

রাজশাহীতে 'ফল ও আম মেলার উদ্বোধন

আরও কমলো জ্বালানি তেলের দাম

বাংলাদেশে আসছে ‘সুপারগার্ল’

নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল

তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

হোসেন হত্যা মামলা: / শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২৬ জুলাই

কোনের পা ভাঙার ঘটনায় কাতারের মাদিবোকে ৫ ম্যাচ নিষিদ্ধ

১৪ মাস বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

চিত্রা এক্সপ্রেসে তল্লাশি: ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার

বিশ্বে ইরান এখন এক শক্তিশালী রাষ্ট্র : পেজেশকিয়ান

মাঠে নেমে কাঁদলেন নেইমার, ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্ত

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

চীনে বাংলাদেশের ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

X