মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৪:২০ পিএম
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি এই সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশের স্পিকারের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরান সফর করবেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনের আয়োজন করছে ইরান। তার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে আগামী ৪ জুলাই। ওইদিন হবে তার প্রথম জানাজা। এরপর রাজধানীর উপকণ্ঠের কোম শহরে ৭ জুলাই হবে দ্বিতীয় জানাজা। সবশেষ ৯ জুলাই আরেকবার জানাজা শেষে তাকে দক্ষিণপূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলার শুরুতেই পরিবারের অন্যান্য সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী আলি খামেনি। নিহত হওয়ার আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা : এবার পরীক্ষার্থী কমেছে নগরীতে, বৃদ্ধির রেকর্ড উপজেলায়

দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হচ্ছে

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

কেপ ভার্দের বিপক্ষে নকআউটে আরও শক্তিশালী আর্জেন্টিনা

ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্তদের আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

জাগরণী চক্র ফাউন্ডেশনের স্মার্ট টিমের সাতক্ষীরা উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শন

হাজার কোটি ডলার ঢেলেও বিশ্বকাপে ব্যর্থ সৌদি আরব ও কাতার

শিক্ষামন্ত্রী / মাদ্রাসা শিক্ষাকে প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

অর্থ পরিশোধ না করলে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি মিলবে না

সিন্ধু পানি চুক্তি ইস্যুতে পাকিস্তানের হুঁশিয়ারি, ভারতের অবস্থান অটল

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের সমঝোতা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ভারতের নিন্দা

শেষ ষোলোতে কোন দলের মুখোমুখি হবে মরক্কো?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারেও কমবে দাম

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের নেপথ্যে যে পাঁচ কারণ

বাউফলে বিক্ষোভ মিছিল ঘিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

X