মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরের কলেজছাত্রী মাহির আত্মহত্যা প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
যশোরের কলেজছাত্রী মাহির আত্মহত্যা প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

যশোরের কলেজছাত্রী তাসফিয়া ফাতেমা মাহির আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার সাবেক স্বামী ওমর ফারুক ওরফে সাহেবের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আসামি ওমর ফারুক যশোর সদর উপজেলার শ্রীপদ্দি গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। শ্রীপদ্দা গ্রামের বাবা রুহুল আমিন বাদী হয়ে এ মামলা করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে ওমর ফারুক মাহিকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ হলেও তিনি বিভিন্নভাবে মাহিকে অনুসরণ ও হয়রানি করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, ওমর ফারুক মাহির নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে তাদের বিভিন্ন ব্যক্তিগত ছবি প্রকাশ করেন। বিষয়টি বন্ধ করার জন্য মাহির পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। এছাড়া সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তার সঙ্গে সংসার না করলে তাকে মরতে হবে বলেও ভয়ভীতি প্রদর্শন করেন। এসব ঘটনায় মাহি মারাত্মক মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েন এবং পরিবারের সদস্যদের কাছে একাধিকবার নিজের নিরাপত্তাহীনতার কথা জানান। গত ২৩ জুন দিবাগত রাতে যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জামতলা এলাকায় খালার বাড়িতে অবস্থানকালে মাহি নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি ওমর ফারুকের ধারাবাহিক মানসিক নির্যাতন, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা এবং ব্যক্তিগত ও নগ্ন ছবি প্রকাশের হুমকির কারণেই মাহি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামীকাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

বক্স অফিসে সুপারগার্লের ভরাডুবি

টার্মিনাল ইজারা বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি স্কপ'র

যশোরের কলেজছাত্রী মাহির আত্মহত্যা প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দিতে চীন, পর্যবেক্ষণে ভারত

২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চসিকের

আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

এইচএসসি পরীক্ষা : এবার পরীক্ষার্থী কমেছে নগরীতে, বৃদ্ধির রেকর্ড উপজেলায়

দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হচ্ছে

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

কেপ ভার্দের বিপক্ষে নকআউটে আরও শক্তিশালী আর্জেন্টিনা

ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্তদের আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

জাগরণী চক্র ফাউন্ডেশনের স্মার্ট টিমের সাতক্ষীরা উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শন

হাজার কোটি ডলার ঢেলেও বিশ্বকাপে ব্যর্থ সৌদি আরব ও কাতার

শিক্ষামন্ত্রী / মাদ্রাসা শিক্ষাকে প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

X