বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:৪৫ এএম
অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা ¦ ছবি:  দ্য ইকোনমিক টাইমস

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান ও মূল্যবান উপহার আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের পর উত্তর প্রদেশ পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভক্তদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং অনেকে ভবিষ্যতে মন্দিরে দান না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।

উত্তর প্রদেশের বাসিন্দা ও রামভক্ত প্রাচী খারে বলেন, তিনি ভগবান রামের প্রতি ভক্তি বজায় রাখলেও আর মন্দিরে অনুদান দেবেন না। তার ভাষায়, পরিবারের বহুদিনের স্বপ্ন ছিল রাম মন্দির নির্মাণ, সেই স্বপ্ন পূরণ হয়েছে, তবে ভবিষ্যতে তিনি অন্যভাবে ভক্তি প্রকাশ করবেন।

আরেক ভক্ত রামগোপাল গোয়েলের অভিযোগ, ভক্তদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত হতাশাজনক। সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের ক্ষোভ প্রকাশ করছেন বহু ভক্ত।

সম্প্রতি ভক্তদের দান করা অর্থ, বহুমুল্যবান গহনা, সোনা, রুপার সামগ্রী তছরুপ করা হয়েছে বলে অভিযোগ উঠে। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশের তিন সদস্যের বিশেষ টিম রিপোর্ট পেশ করেছে, যার উপর ভিত্তি করে অযোধ্যা পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে।

তবে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সবরকম অভিযোগ অস্বীকার করেছে। তবে ওই আটজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে বিবিসি হিন্দিকে জানিয়েছেন সিনিয়র পুলিশ অফিসার গৌরব গ্রোভার।

এই নিয়ে ইতোমধ্যে কড়া অবস্থান গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, অযোধ্যা সম্পর্কে যা খবর পাওয়া গেছে সেখানে আমরা এসআইটি গঠন করেছি। এসআইটি রিপোর্ট আসার সাথে সাথে আমাদের পূর্ণ তৎপরতায় কাজ শুরু হয়েছে। আমি আশ্বস্ত করতে আপনাকে বলতে পারি, এর শেষ দেখে ছাড়া হবে।

তিনি বলেন, “জনগণের ধর্মীয় আবেগের সঙ্গে খেলা অগ্রহণযোগ্য। যদি কেউ এই বিশ্বাসের সঙ্গে ছিনিমিনি খেলে, তাকে এর ফল ভোগ করতে হবে। কাউকেই রেহাই দেয়া হবে না।

অভিযোগটি কী? তীর্থযাত্রী সুবিধা কেন্দ্রে দানপাত্রগুলো নিয়ে যাওয়ার পর সেই ৪০টি দানপাত্র খুলে গণনা করার কাজ দেওয়া হয়েছিল একটি টিমকে। এফআইআরে যাদের নাম আছে, তারা সকলেই এই টিমেরই অংশ। তাদের বিরুদ্ধে ওঠা মন্দিরের আমানত আত্মসাতের অভিযোগে তাদের ভূমিকা তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে রাম জন্মভূমি থানায় এফআইআর নথিভুক্ত করা হয়। এই মামলাটি ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত কর্মচারী কর্তৃক চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কিত ধারায় নথিভুক্ত করা হয়েছে।

এফআইআরে নাম থাকা ব্যক্তিরা হলেন—টিন্নু যাদব, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, অবিনাশ শুক্লা, মনীশ যাদব, সুভাষ শ্রীবাস্তব, করুণেশ পান্ডে এবং রামশঙ্কর মিশ্র।

টিন্নু যাদব তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন, আর বাকিরা নগদ টাকা গণনার কাজে জড়িত ছিলেন। দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ভক্তদের অনুদান আত্মসাৎ এবং ট্রাস্টের তহবিল অপব্যবহারের ষড়যন্ত্র করেছিল।

গত ১৩ জুন আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর ট্রাস্টের অনুরোধে এসআইটি গঠন করা হয়। এই কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বিজয় বিশ্বাস পন্থ। প্যানেলে রয়েছেন অর্থ বিভাগের বিশেষ সচিব নীলরত্ন কুমারও।

এই ঘটনায় পদ্ধতিগত ত্রুটি চিহ্নিত করা এবং এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না, তা তদন্ত করার দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছে।

মন্দিরে বিপুল দানের খতিয়ান অযোধ্যার রাম মন্দিরে মূল মন্দির ছাড়াও মোট ছয়টি ছোট মন্দির রয়েছে। সব মিলিয়ে এই কমপ্লেক্সে প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার মানুষ আসেন।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে রাম মন্দিরে দানের পরিমাণ ছিল, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার কাছাকাছি। যা এই মন্দিরকে অর্থের নিরিখে ধনীতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে।

অযোধ্যার এক সাবেক জনপ্রতিনিধি অভিযোগ করেন, ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকার সম্পত্তি নয়ছয় হয়েছে। যদিও মন্দির কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় ট্রাস্টের সাধারণ সম্পাদকের পদ থেকে সদ্য ইস্তফা দেয়া বিশ্ব হিন্দু পরিষদ নেতা চম্পত রাই বলেন, “অনুদান গণনার প্রক্রিয়া ও গণনা কক্ষসহ ট্রাস্টের যাবতীয় কার্যক্রম নিয়মিতভাবে ট্রাস্টি ও কর্মীদের পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কয়েকজন কর্মী নিরীক্ষণ করে থাকেন। এই প্রক্রিয়াটি বেশ কয়েক দিন ধরে চলে এবং বর্তমানে এভাবেই কাজ চলছে। এখন পর্যন্ত কোনো গরমিল বা অসঙ্গতি নজরে আসেনি।”

সর্বশেষ খবর অনুযায়ী, তাতে এই তছরুপের জেরে চম্পত রাইকে ৩ দিনের মধ্যে অযোধ্যা ত্যাগ করার হুমকি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। এছাড়া অযোধ্যার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী লড়াই করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আটজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যেভাবে সূচনা কেলেঙ্কারি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত একটি মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মন্দিরটি এমন এক স্থানে অবস্থিত যা কয়েক দশক ধরে ভারতের অন্যতম প্রধান ধর্মীয়, রাজনৈতিক ও আইনি বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

অনেক হিন্দু বিশ্বাস করেন, অযোধ্যা দেবতা রামের জন্মস্থান। এই ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বে দেশজুড়ে চালানো জোরালো প্রচারণার জেরে ১৯৯২ সালে বহু হিন্দু কর্মী সমর্থকরা বাবরি মসজিদটি ভেঙে ফেলেছিল।

ভক্তদের দেয়া অনুদান ও প্রণামী ব্যবস্থাপনায় কথিত অনিয়মের বিষয়টি প্রথম সামনে আনেন মহিপাল সিং, তিনি আগে ট্রাস্টের হিসাব বিভাগের তদারকি করতেন। তাকেই হুইসেলব্লোয়ার হিসেবে অভিহিত করা হচ্ছে।

মহিপাল প্রকাশ্যে দাবি করেছেন, উপহার হিসেবে পাওয়া নগদ অর্থ ও মূল্যবান ধাতু ব্যবস্থাপনার বিষয়ে অভ্যন্তরীণভাবে উদ্বেগ প্রকাশ করার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। বিবিসি হিন্দি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে কথা বলতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, “আমি প্রাণনাশের হুমকি পেয়েছি। আমি প্রচণ্ড চাপ ও মানসিক উদ্বেগের মধ্যে আছি। এখন কোনো কিছু বলার মতো অবস্থায় আমি নেই। এ পর্যন্ত প্রকাশ্যে আমি যা কিছু বলেছি, দয়া করে সেটুকুকেই আমার বক্তব্য হিসেবে গণ্য করবেন।

মহিপালের উত্থাপিত বিষয়গুলো নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি। তবে গত ৭ জুন বিষয়টি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সেদিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে তদন্তের দাবি জানান।

সামাজিক মাধ্যমের একাধিক পোস্ট দিয়ে তিনি অনুদান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন এবং পুরো বিষয়টি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন।

তার দলের সহকর্মী ও অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ দাবি করেন, বিষয়টি আদালতের তত্ত্বাবধানে গঠিত কোনো দলের মাধ্যমে তদন্ত করা উচিত। এছাড়া তদন্ত চলাকালীন ট্রাস্টের সদস্যদের তাদের পদ থেকে সাময়িকভাবে সরিয়ে রাখারও আহ্বান জানান তিনি।

অযোধ্যার রাম মন্দির ভারতের অন্যতম আলোচিত ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুর সঙ্গে যুক্ত। বহু হিন্দুর বিশ্বাস, এটি ভগবান রামের জন্মস্থান। দীর্ঘ আইনি ও রাজনৈতিক বিরোধের পর ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট ওই জমি হিন্দু পক্ষের কাছে হস্তান্তরের রায় দেয়। পরে ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করেন।

বর্তমান অনুদান তছরুপের অভিযোগ নতুন করে মন্দিরের প্রশাসনিক স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত এখনও চলমান এবং আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তের আগে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি

সূত্র: বিবিসি বাংলা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

X