বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

শতখালী ইউপির ১ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা 

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করা হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শতখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাহিনুর ইসলামের সঞ্চালনায় বাজেট ঘোষণা করা হয়।

বাজেট বিবরণী অনুযায়ী, ইউনিয়নের নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, স্যানিটারি ল্যান্ডফিল, বৃক্ষরোপণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

ঘোষিত বাজেটে নিজস্ব রাজস্ব খাতে নতুন কোনো করারোপ করা হয়নি। সমাপনী জেরসহ নিজস্ব রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৫ লাখ ২১ হাজার টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন সহায়তা ও প্রকল্পভিত্তিক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উন্নয়ন খাতে ১ কোটি ২৩ লাখ ৮৬ হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন সিনিয়র কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, জসীম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, সুরমান আলী বিশ্বাস ও ওলিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য কোকিলা খাতুন, হাছিনা খাতুন ও মাহমুদা খাতুন, অফিস সহকারী আল আমিন, গ্রাম পুলিশ সদস্যসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

সমাপনী বক্তব্যে প্রশাসক মো. সুমন মিয়া বলেন, “এই অনুমোদিত বাজেট শতখালী ইউনিয়ন পরিষদের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি পরিকল্পিত ও আধুনিক ইউনিয়ন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে প্রতারণা মামলায় দুইজনের কারাদণ্ড

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় দুই মাদ্রাসাছাত্র আহত

বিশ্বকাপ ঘিরে আফসার ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সংরক্ষণাগার ও রপ্তানিই ভরসা শৈলকুপার কাঁঠাল চাষিদের

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

পলাশবাড়ীর হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জে এনসিপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাঘারপাড়ার ভৈরব নদীর ওপর সেতু নির্মাণে এগিয়ে এলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

শার্শায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

মোরেলগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের অভিযোগে শিক্ষকদের প্রতিবাদ

শতখালী ইউপির ১ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা 

অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মহেশপুরে ৫ বছরে প্রায় ১০০ সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, মিলছে না প্রতিকার

জুলাই গণঅভ্যুত্থান ‘নামকাওয়াস্তে’ পালন নয় : নাহিদ

অভয়নগরের রিয়াজুল হত্যা মামলায় বাদ পড়া তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

অভয়নগরে ভরণপোষণ না দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

তথ্যমন্ত্রী / সাইবার নিরাপত্তা এখন সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিনু / আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে

X