
আজ বুধবার, ১ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, শিক্ষাবিষয়ক, প্রযুক্তিগত ও আন্তর্জাতিক ঘটনার জন্য স্মরণীয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনে সংঘটিত হয়েছে এমন বহু ঘটনা, যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। একই সঙ্গে এ দিনে জন্ম ও মৃত্যু হয়েছে বহু বিশিষ্ট ব্যক্তিত্বের।
নিচে এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো।
১ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাবলি: ১৮৩৫ - উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়। ১৮৪৭ - মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে। ১৮৬২ - ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। ১৮৬২ - রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। ১৮৬৩ - আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়। ১৮৬৭ - কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। ১৮৭৯ - অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়। ১৮৮২ - অবিভক্ত বাংলার বিহার রাজ্যের পাটনাতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। ১৯০৬ - কানাড়া ব্যাংক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯০৮ - আন্তর্জাতিক আতান্তর সংকেত এসওএস চালু হয়। ১৯২১ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯২১ - কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়। ১৯২১ - নদীয়ার বড়জাগুলী তে জমিদার গোপাল সিংহের হাত ধরে বড়জাগুলী গোপাল একাডেমি স্কুল প্রতিষ্ঠা হয় , এটি নদীয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চবিদ্যালয় । ১৯২৯ - স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়। ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়। ১৯৫৫ - ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিত হয়। ১৯৬০ - ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিরা স্বাধীনতা লাভ করে। ১৯৬২ - আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে। ১৯৬২ - পশ্চিমবাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায় চিরনিদ্রায় শায়িত হন। ১৯৬৬ - কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়। ১৯৬৭ - কানাডা প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু হয়। ১৯৯৭ - ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়। ২০০২ - নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু। ২০১৬ - বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরায় আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট) কর্তৃক আক্রমণ হয়। ২০১৭ - ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়। ২০২৪ - ভারতে ২০২৩ সালের তিনটি নতুন ফৌজদারি আইন (ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম) লাগু হয়।
জন্ম: ১৪৮১ - দ্বিতীয় ক্রিটিয়ান, ডেনমার্কের রাজা। ১৫০৬ - দ্বিতীয় লুইস, হাঙ্গেরির রাজা। ১৫৩৪ - দ্বিতীয় ফ্রেডেরিক, ডেনমার্ক রাজা। ১৬৪৬ - গট্ফ্রিড লিবনিত্স, জার্মান দার্শনিক ও গণিতবিদ। ১৮০৪ - জর্জ সান্ড, ফরাসি লেখক ও নাট্যকার। ১৮১৮ - ইগনাৎস জেমেলভাইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়া ব্যবস্থার প্রবর্তক। ১৮৭২ - লুই ব্লেরিওট, ফরাসি পাইলট ও প্রকৌশলী। ১৮৭৯ - লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা। ১৮৮০ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী, যুগান্তর দলের তহবিল গঠনে ভারপ্রাপ্ত ছিলেন। ১৮৮২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৮৯৯ - চার্লস লটন, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯০২ - উইলিয়াম ওয়াইলার, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক। ১৯০৩ - আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ১৯০৭ - আতাউর রহমান খান, বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান। ১৯১৮ - আহমেদ দিদাত, দক্ষিণ আফ্রিকার লেখক ও ধর্মবেত্ত্বা এবং ভারতীয় বংশোদ্ভূত জনবক্তা ও তার্কিক। ১৯২৩ - হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। ১৯২৪ - অ্যান্টনি রামালেট্স, স্প্যানিশ ফুটবলার। ১৯২৬ - রবার্ট ফোগেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। ১৯২৮ - মীর কাশেম খান, একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক। ১৯২৯ - জেরাল্ড এডেলম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক। ১৯৩০ - মুস্তফা আক্কাদ, সিরীয়-আমেরিকান পরিচালক ও প্রযোজক। ১৯৩২- ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী। ১৯৩২- এম এন আখতার, বাংলাদেশি গীতিকার, সুরকার ও শিল্পী। ১৯৩৮ - হরিপ্রসাদ চৌরাসিয়া, বিখ্যাত ভারতীয় বাঁশি বাদক। ১৯৪০ - সৈয়দ আব্দুল হাদী, বাংলাদেশি সঙ্গীত শিল্পী। ১৯৪১ - অ্যালফ্রেড গুডম্যান গিলম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ। ১৯৪৭ - আবদুল কুদ্দুস মাখন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। ১৯৪৮ - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৫৩ - লরেন্স গঞ্জি, মল্টিয় আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী। ১৯৫৩ - জাডরানকা কসর, ক্রোয়েশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী। ১৯৫৫ - লি কেকিয়াং, চীনের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। ১৯৬১ - কার্ল লুইস, মার্কিন ক্রীড়াবিদ। ১৯৬১ - প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের যুবরাজ্ঞী। ১৯৬৮ - উস্তাদ রশিদ খান, রামপুর ঘরানার হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ১৯৭৬ - রুড ভ্যান নিস্টেল্রয়ি, ওলন্দাজ ফুটবলার। ১৯৮৬ - আগনেজ মো, ইন্দোনেশীয় গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী। ২০০১ - চুজেন জেকবস, আমেরিকান বিনোদনকারী।
মৃত্যু: ১২৪২ - চাগাতাই খান, মঙ্গোল শাসক। ১২৭৭ - বাইবার্স, মিশরীয় সুলতান। ১৭৮৪ - উইলহেম ফ্রিয়ডেমন ব্যাচ, জার্মান অর্গানবাদক ও সুরকার। ১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান। ১৮৯৬ - হ্যারিয়েট বিচার স্টো, মার্কিন লেখিকা এবং দাসপ্রথা বিলোপ আন্দোলনের সক্রিয় কর্মী। ১৯৬২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, ভারতীয় চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৬৫ - ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক। ১৯৭১ - উইলিয়াম লরেন্স ব্র্যাগ, অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। ১৯৭১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড়, আইনজীবী ও রাজনীতিবিদ। ১৯৭৪ - হুয়ান পেরোন, আর্জেন্টিনা ররাষ্ট্রপতি। ১৯৯৬ - মার্গো হেমিংওয়ে, মার্কিন ফ্যাশন মডেল ও অভিনেত্রী। ১৯৯৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। ১৯৯৯ - সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী। ২০০০ - ওয়াল্টার ম্যাথাউ, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। ২০০১ - নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ। ২০০৪ - মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা। ২০০৪ - পিটার বার্নেস, ইংরেজ লেখক। ২০০৬ - ফ্রেড ট্রুম্যান, ইংরেজ ক্রিকেটার, লেখক এবং ধারাভাষ্যকার। ২০০৬ - রয়ুটারো হাশিমটো, জাপানি রাজনীতিবিদ ও ৫৩ তম প্রধানমন্ত্রী। ২০০৯ - কার্ল মালডেন, মার্কিন অভিনেতা। ২০১৫ - নিকোলাস ওয়িন্টন, ইংরেজ লেফটেন্যান্ট ও মানবিক। ২০২০ - লতিফুর রহমান, বাংলাদেশি শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান।
মন্তব্য করুন