বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ভারি বৃষ্টির পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ভারি বৃষ্টির পূর্বাভাস

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (০১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য এলাকায় মৌসুমি বায়ুর অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতির কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যেখানে ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমির / শুধু সরকারের ওপর নির্ভর নয়, সবাইকে দায়িত্বশীল হতে হবে

ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আগামীকাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র

সাময়িক বরখাস্তের পরও বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন শিক্ষক জহুরুল!

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ভারি বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের ২৪ বছর: সেই ঐতিহাসিক বিশ্বজয়ের গল্প

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে অগ্নিকাণ্ড, নিহত ৭

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

X