বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ৪১ জন

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হলেও ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার মোট ৮টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৪০২ জন এবং অনুপস্থিত ছিলেন ৪১ জন।

এর মধ্যে এইচএসসি পরীক্ষার ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৩৫ জন। উপস্থিত ছিলেন ১ হাজার ১১১ জন এবং অনুপস্থিত ছিলেন ২৪ জন। অনুপস্থিতদের মধ্যে ১৬ জন ছাত্রী ও ৮ জন ছাত্র।

আলিম পরীক্ষার একটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৯৯ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৮৬ জন এবং অনুপস্থিত ছিলেন ১৩ জন। এদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৩ জন ছাত্র।

এছাড়া এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার ২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০৯ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১০৫ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ জন। অনুপস্থিতদের মধ্যে ১ জন ছাত্রী ও ৩ জন ছাত্র।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর পলায়ন

বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী ও ছাত্রলীগ নেতা রাব্বী আটক

সুন্দরবনে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর সরঞ্জাম জব্দ

শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে ৯৯ মিলিয়ন ডলার দিচ্ছে জিপিই

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বারান্দীপাড়ার আলোচিত হীরা আটক

মণিরামপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

অভয়নগরে প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ৪১ জন

শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ব্যবসায়ীদের স্মারকলিপি

সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ‘হাওর উন্নয়ন ভাবনা’ অনুষ্ঠিত

মোংলায় ম্যানগ্রোভ বনায়ন শুরু, রোপণ হবে ৩৫ হাজার চারা

মহেশপুর পৌরসভায় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

শার্শার দুই কেন্দ্রে শান্তিপূর্ণ এইচএসসি পরীক্ষা

এলপি গ্যাসের দাম কমলো

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বী আটক

যশোরে অবৈধ পার্কিংয়ে গাড়ি জব্দ, ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

বাঘারপাড়া রায়পুরের যুবক সাহাবীর হত্যা মামলায় পিতা-পুত্র কারাগারে

X