
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ে দিনভর তালা দিয়ে রাখার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও বিকেল পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অফিসে এসে নিজের কার্যালয়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান। পরে বিকেলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, পৌরসভার কিছু অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আপস না করায় পৌর নির্বাহী প্রকৌশলী সোহেল রানার নির্দেশে পৌরসভার কর আদায়কারী শাহিন তার কার্যালয়ে তালা দেন এবং তাকে অফিস করতে বাধা দেন বলে তিনি অভিযোগ করেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময়ও শাহিন বাধা দেন বলে অভিযোগ ওঠে। তবে শাহিনের দাবি, কর্তৃপক্ষকে না জানিয়ে উপসহকারী প্রকৌশলী নিজের ইচ্ছামতো কিছু কাজ করছিলেন।
এ বিষয়ে মহেশপুর পৌর প্রশাসক বলেন, "বিষয়টি আমি জেনেছি। খোঁজ নিয়ে পরে জানাব।"
মন্তব্য করুন
০২ জুলাই ২০২৬, ১২:১০ এএম
০১ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
০২ জুলাই ২০২৬, ১২:২৫ এএম