বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বারান্দীপাড়ার আলোচিত হীরা আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: গ্রামের কাগজ।

যশোর শহরের দড়াটানা এলাকায় এক পুলিশ সদস্য ও তার পরিবারের ওপর হামলা, শ্লীলতাহানি, ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পূর্ব বারান্দীপাড়ার মাহাফুজুর রহমান হীরা (আবু হান্নানের ছেলে) কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটক হীরা ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। বুধবার তাকে আটক করা হয় এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাত ৮টার দিকে চিত্রা মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দড়াটানা মোড়ে প্রাইভেটকারটি আটকানো হয়। পরে সেখানে কয়েকজন ব্যক্তি গাড়ির আরোহীদের মারধর করে, এক নারী ও তার মেয়ের শ্লীলতাহানি ঘটায়, প্রাইভেটকার ভাঙচুর করে এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় প্রাইভেটকারে থাকা পুলিশ সদস্য নিজের পরিচয় দিলেও তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার ঘটনায় গাড়ির টায়ার ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া এবং কাচ ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল-আমিন জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় মাহাফুজুর রহমান হীরার সংশ্লিষ্টতার বিষয়টি পাওয়া গেছে।

স্থানীয় একটি সূত্র জানায়, মাহাফুজুর রহমান হীরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর পলায়ন

বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী ও ছাত্রলীগ নেতা রাব্বী আটক

সুন্দরবনে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর সরঞ্জাম জব্দ

শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে ৯৯ মিলিয়ন ডলার দিচ্ছে জিপিই

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বারান্দীপাড়ার আলোচিত হীরা আটক

মণিরামপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

অভয়নগরে প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ৪১ জন

শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ব্যবসায়ীদের স্মারকলিপি

সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ‘হাওর উন্নয়ন ভাবনা’ অনুষ্ঠিত

মোংলায় ম্যানগ্রোভ বনায়ন শুরু, রোপণ হবে ৩৫ হাজার চারা

মহেশপুর পৌরসভায় কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

শার্শার দুই কেন্দ্রে শান্তিপূর্ণ এইচএসসি পরীক্ষা

এলপি গ্যাসের দাম কমলো

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বী আটক

যশোরে অবৈধ পার্কিংয়ে গাড়ি জব্দ, ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

বাঘারপাড়া রায়পুরের যুবক সাহাবীর হত্যা মামলায় পিতা-পুত্র কারাগারে

X