রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

যশোরে হাম প্রতিরোধে নতুন তথ্য নিয়ে সায়েন্টিফিক সেমিনার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:০৮ পিএম
যশোরে হাম প্রতিরোধে নতুন তথ্য নিয়ে সায়েন্টিফিক সেমিনার

যশোরে ‘হাম প্রতিরোধে নতুন তথ্য’ বিষয়ক শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর পিটিআই অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ও লেখক প্রফেসর ডাক্তার আবিদ হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবিব।

প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার শরিফুল আলম খান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার গৌতম কুমার আচার্য্য এবং গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ইলাবতী মণ্ডল।

সেমিনারে হাম রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচির গুরুত্ব এবং সাম্প্রতিক তথ্য-উপাত্ত তুলে ধরেন যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আম্বিয়া পারভীন সাথী। স্বাগত বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার এসএম নাজমুল হক। যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইএনটি) ডাক্তার গাজী শরিফ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি প্রফেসর ডাক্তার আবিদ হাসান মোল্লা।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম, পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আনছার আলী, অধ্যাপক ডাক্তার গোলাম ফারুক, অধ্যাপক ডাক্তার এনকে আলম, অধ্যাপক ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরুল হাসানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা অংশ নেন।

সেমিনার শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চাঁচড়া ইউনয়ন কৃষকদলের  কর্মী সভা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

মোরেলগঞ্জে বিএনপির কর্মী সভায় সোমনাথ দে,সাংগঠনিক শক্তি মজবুত করতে ঐক্যের বিকল্প নেই

যশোরে একটি দস্যুতা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে

দেশের স্বার্থে কেউ দালালি করবেন না : রাশেদ খান

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত ২৮ দল, বাকি ৪ টিকিটের লড়াই জমে উঠেছে

প্রধানমন্ত্রী / মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

রাজস্ব ঘাটতি কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ

রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত? হাদিসে যা বলা হয়েছে

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের চ্যালেঞ্জ

X