শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও নিয়োগ বাণিজ্য নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এহসানুল কবির টুকু। ছবি: প্রতিনিধি

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের অভিযোগে বিভিন্ন অনলাইন পোর্টাল ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত হোটেল ম্যাককায়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে এহসানুল কবির টুকু দাবি করেন, তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখল, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এবং বালুমহাল নিয়ন্ত্রণসহ যেসব অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

তিনি বলেন, প্রকাশিত অভিযোগগুলোর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

এহসানুল কবির টুকু আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তার সম্পৃক্ততা এবং সভাপতির দায়িত্ব গ্রহণ সম্পূর্ণ আইন ও প্রচলিত বিধি অনুযায়ী হয়েছে। অ্যাডহক কমিটি গঠন, সভাপতির দায়িত্ব পালন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি নিয়োগ বাণিজ্যের অভিযোগও সম্পূর্ণভাবে অস্বীকার করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সরকারি জমি দখল, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি আশা প্রকাশ করেন, অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে। প্রতিবাদপত্রে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে একপাক্ষিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন। প্রয়োজনে সুনাম রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১ জুলাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী অঞ্চলে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য এবং বালুমহাল নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপি নেতা এহসানুল কবির টুকুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। অভিযোগ অনুযায়ী, টুকু ও তার পরিবারের সদস্যরা অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে রয়েছেন। এছাড়া, প্রেমতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হওয়া সত্তে¡ও তিনি ভাটোপাড়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা থাকা সত্তে¡ও তিনি গত বছরের আগস্ট মাস থেকে ওই পদে বহাল রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। একই ধরনের অভিযোগ রয়েছে প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়কে ঘিরেও, যেখানে দীর্ঘদিন ধরে নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

অক্টোবরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

জ্বালানি প্রতিমন্ত্রী / যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বকাপ শেষেই কি অবসর? যা জানালেন রোনালদো

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেফতার

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও নিয়োগ বাণিজ্য নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পেনাল্টির আগে ২ বার ‘বিসমিল্লাহ’ বলেছেন রোনালদো

ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন : চলছে ভোট গ্রহণ

নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

তেহরানে লাখো মানুষের সমাগম, খামেনির কফিন নেয়া হলো হত্যাকাণ্ডের স্থানে

নীলফামারীর বড় মাঠ একাধিক দোকানের দখলে, অনুশীলন সংকটে খেলোয়াড়রা

হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অংশ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

X