শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন : চলছে ভোট গ্রহণ

ঢাকা অফিস
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন : চলছে ভোট গ্রহণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে। আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে দেশের চলচ্চিত্র অঙ্গনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী এটি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ এক ঘণ্টার জন্য স্থগিত থাকবে।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্য প্যানেলের নেতৃত্বে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

নির্বাচনকে ঘিরে উভয় প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। সম্প্রতি অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই পক্ষই নির্বাচিত হলে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

ভোটগ্রহণ শেষে কোনো অভিযোগ বা বিরোধের সৃষ্টি হলে তা নিষ্পত্তির জন্য আপিল বোর্ডে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ এবং বাদল খন্দকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টির আগে ২ বার ‘বিসমিল্লাহ’ বলেছেন রোনালদো

ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন : চলছে ভোট গ্রহণ

নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

তেহরানে লাখো মানুষের সমাগম, খামেনির কফিন নেয়া হলো হত্যাকাণ্ডের স্থানে

নীলফামারীর বড় মাঠ একাধিক দোকানের দখলে, অনুশীলন সংকটে খেলোয়াড়রা

হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অংশ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

দেশের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আলজেরিয়াকে চাপে রেখে ২-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

জুনে বড় প্রবৃদ্ধি হলেও পুরো অর্থবছরে কমেছে রপ্তানি আয়

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে খেলার সূচি

জুমার দিনের ৮টি গুরুত্বপূর্ণ আমল

অ্যালার্জি কেন হয়? চিকিৎসা ও প্রতিরোধ

প্রসঙ্গ: ‘ক্যাশলেস’ বাংলাদেশ

শেষ মুহূর্তের চরম নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

সরিষা শাকের পুষ্টিগুণ জানেন?

রেকর্ড ভাঙার ম্যাচে রোনালদোর গোল

অস্ট্রিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় স্পেন

X