শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

তেহরানে লাখো মানুষের সমাগম, খামেনির কফিন নেয়া হলো হত্যাকাণ্ডের স্থানে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
তেহরানে লাখো মানুষের সমাগম, খামেনির কফিন নেয়া হলো হত্যাকাণ্ডের স্থানে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর চার মাস পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফন কার্যক্রম। প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগম ঘটছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার চার মাস পর শুরু হচ্ছে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফন কার্যক্রম। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার খামেনির মরদেহ বহনকারী কফিনটি মধ্য তেহরানের সেই স্থানে নেওয়া হয়, যেখানে তিনি হামলায় নিহত হয়েছিলেন বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, কোনো পূর্বঘোষণা ছাড়াই কফিনটি সেখানে নিয়ে যাওয়া হয় এবং এর মধ্য দিয়েই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া এই রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও নতুন হামলার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

তেহরানের বিভিন্ন সড়কে কালো পোশাক পরিহিত হাজারো মানুষকে ইরানের জাতীয় পতাকা হাতে শোক প্রকাশ করতে দেখা গেছে। অনেকের হাতে ছিল আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি। শোকাহত মানুষের কান্না ও স্লোগানে ভারী হয়ে ওঠে রাজধানীর পরিবেশ।

ইরানি কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে খামেনির রাষ্ট্রীয় দাফন ও শোকানুষ্ঠান। এই সময়ে দেশের বিভিন্ন শহরেও স্মরণসভা, দোয়া মাহফিল এবং রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করা হবে।

খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, তার কফিনটি একটি ছোট কক্ষে রাখা হয়েছে, যার দেয়াল ইরানের জাতীয় পতাকায় সজ্জিত। কফিনের ওপর বিছিয়ে রাখা হয়েছে সাদা আরবি হরফসংবলিত লাল রঙের একটি পতাকা, যা ইমাম হোসেন (আ.)-এর মাজারের পবিত্র পতাকা হিসেবে পরিচিত।

শিয়া মুসলিমদের কাছে এই পতাকাটি প্রতিরোধ, আত্মত্যাগ এবং সত্যের পক্ষে অবিচল থাকার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ইরানি সরকারের ভাষ্য অনুযায়ী, এটি ‘প্রতিরোধ, ত্যাগ ও সত্যের প্রতি অটল নিষ্ঠার’ প্রতীক বহন করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খামেনির মরদেহ বহনকারী কফিন তেহরানের একটি মসজিদে পৌঁছালে দেশটির শীর্ষ রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতারা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন : চলছে ভোট গ্রহণ

নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

তেহরানে লাখো মানুষের সমাগম, খামেনির কফিন নেয়া হলো হত্যাকাণ্ডের স্থানে

নীলফামারীর বড় মাঠ একাধিক দোকানের দখলে, অনুশীলন সংকটে খেলোয়াড়রা

হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অংশ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

দেশের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আলজেরিয়াকে চাপে রেখে ২-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

জুনে বড় প্রবৃদ্ধি হলেও পুরো অর্থবছরে কমেছে রপ্তানি আয়

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে খেলার সূচি

জুমার দিনের ৮টি গুরুত্বপূর্ণ আমল

অ্যালার্জি কেন হয়? চিকিৎসা ও প্রতিরোধ

প্রসঙ্গ: ‘ক্যাশলেস’ বাংলাদেশ

শেষ মুহূর্তের চরম নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

সরিষা শাকের পুষ্টিগুণ জানেন?

রেকর্ড ভাঙার ম্যাচে রোনালদোর গোল

অস্ট্রিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় স্পেন

অপু বিশ্বাসের ‘শিকার’ এবার বড় পর্দায়

X