শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়ক সহ রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে রেলবাজার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা।

মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোকন প্রধান, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি শওকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারেজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক সুজন, মুলগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব, মুলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি প্রমুখ।

বক্তারা বলেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের নেত্রী ভারতে পালিয়ে আছে তারা কি করে রাজনীতি করার সাহস দেখায়। আগামীতে চাটমোহরের কোথাও আওয়ামী লীগ মিছিল করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বিএনপি আপনাদেরকে শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতা কর্মীরা।

উল্লেখ্য, বুধবার বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ কিছু আওয়ামী লীগ নেতা কর্মী। খবর পেয়ে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের কাউকে পায়নি। পরে সেখানে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মুলগ্রাম ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

তেহরানে লাখো মানুষের সমাগম, খামেনির কফিন নেয়া হলো হত্যাকাণ্ডের স্থানে

নীলফামারীর বড় মাঠ একাধিক দোকানের দখলে, অনুশীলন সংকটে খেলোয়াড়রা

হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অংশ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

দেশের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আলজেরিয়াকে চাপে রেখে ২-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

জুনে বড় প্রবৃদ্ধি হলেও পুরো অর্থবছরে কমেছে রপ্তানি আয়

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে খেলার সূচি

জুমার দিনের ৮টি গুরুত্বপূর্ণ আমল

অ্যালার্জি কেন হয়? চিকিৎসা ও প্রতিরোধ

প্রসঙ্গ: ‘ক্যাশলেস’ বাংলাদেশ

শেষ মুহূর্তের চরম নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

সরিষা শাকের পুষ্টিগুণ জানেন?

রেকর্ড ভাঙার ম্যাচে রোনালদোর গোল

অস্ট্রিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় স্পেন

অপু বিশ্বাসের ‘শিকার’ এবার বড় পর্দায়

মিথুনের সফলতা আসবে, শুভ ফল দেবে বৃষের

৩ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

X