
স্থানীয় সরকার নির্বাচনে সরকারি চাকরিজীবী শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান, তাহলে আগে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে একটি আইন প্রণয়নের জন্য সুপারিশ করা হবে। তার মতে, শিক্ষকতা একটি গুরুত্বপূর্ণ ও পূর্ণকালীন দায়িত্ব। তাই কেউ যদি নির্বাচনী রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে চান, তাহলে তাকে শিক্ষকতার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
তিনি বলেন, কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তিনি যেন চাকরি থেকে ইস্তফা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকার ব্যাপক বিনিয়োগ করছে। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এটার সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। দাতা দেশগুলোকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন এনে সরকার শিক্ষকদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই) বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নের জন্য প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। এই অর্থ শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে ব্যয় করা হবে।
মন্তব্য করুন
০১ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
০২ জুলাই ২০২৬, ১২:১০ এএম
০১ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম