শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

পেনাল্টির আগে ২ বার ‘বিসমিল্লাহ’ বলেছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
পেনাল্টির আগে ২ বার ‘বিসমিল্লাহ’ বলেছেন রোনালদো

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। ম্যাচে পেনাল্টি থেকে গোল করে নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরা কাটান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যাচ শেষে গোলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে পেনাল্টি নেওয়ার আগে তার একটি ভিডিও।

শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে তাদের আরও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এরপর পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক নিতে যাওয়ার আগে রোনালদোকে নিজের সঙ্গে কিছু বলতে দেখা যায়। এরপর তিনি নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে ১-১ সমতা ফেরান। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে পর্তুগাল।

পেনাল্টি নেওয়ার আগের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী দাবি করছেন, পেনাল্টি শটটি নেওয়ার ঠিক আগমুহূর্তে রোনালদো আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) উচ্চারণ করেছেন!

একজন ব্যবহারকারী লেখেন, ‘সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘বিসমিল্লাহ’ বলতে দেখা গেছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘শট নেওয়ার আগে তিনি দুবার ‘বিসমিল্লাহ’ বলেছেন।’ একই ধরনের দাবি করেন আরও অনেক নেটিজেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদোকে স্থানীয় সংস্কৃতির বিভিন্ন দিকের সঙ্গে সম্পৃক্ত হতে দেখা গেছে। সেই সময়ও ফ্রি-কিক বা পেনাল্টি নেওয়ার আগে তিনি ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন—এমন গুঞ্জন কয়েকবার সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল।

তবে সেসব দাবির সত্যতা নিয়েও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। রোনালদো নিজেও এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বকাপ শেষেই কি অবসর? যা জানালেন রোনালদো

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেফতার

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও নিয়োগ বাণিজ্য নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পেনাল্টির আগে ২ বার ‘বিসমিল্লাহ’ বলেছেন রোনালদো

ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন : চলছে ভোট গ্রহণ

নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

তেহরানে লাখো মানুষের সমাগম, খামেনির কফিন নেয়া হলো হত্যাকাণ্ডের স্থানে

নীলফামারীর বড় মাঠ একাধিক দোকানের দখলে, অনুশীলন সংকটে খেলোয়াড়রা

হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অংশ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

দেশের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আলজেরিয়াকে চাপে রেখে ২-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

জুনে বড় প্রবৃদ্ধি হলেও পুরো অর্থবছরে কমেছে রপ্তানি আয়

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে খেলার সূচি

X