
সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী মাছখোলা বাজারে ক্রেতা, বিক্রেতা ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংবাদিক মাসুদ রানা ও সোহাগ হোসেন। তাদের নিজস্ব অর্থায়ন ও শ্রমে বাজারে একটি টেকসই ও দৃষ্টিনন্দন বসার জায়গা (মাচা) নির্মাণ করা হয়েছে।
গত ৩ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় মাছখোলা বাজারে দোয়ার মাধ্যমে এই জনকল্যাণমূলক স্থাপনার উদ্বোধন করা হয়। সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক এই উদ্যোগ বাস্তবায়ন করেন সাংবাদিক মাসুদ রানা ও সোহাগ হোসেন।
স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তার অপেক্ষা না করেই নিজেদের উদ্যোগে এই কাজ শুরু করেন তারা। নিজেদের অর্থ ব্যয় করে এবং সরাসরি কায়িক শ্রম দিয়ে বসার স্থানটি নির্মাণ করেন তারা।
এ উদ্যোগে কোনো ধরনের আর্থিক সহায়তা বা চাঁদা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।
মন্তব্য করুন