রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে শ্যামকুড়ে যৌথ মতবিনিময় সভা

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে তৃণমূল পর্যায়ের সংগঠনকে পুনরুজ্জীবিত ও আরও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মিজানুর রহমান ও আব্দুল মতলেব গাজী, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত ও নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ও খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি সন্তোষ স্বর, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান শাহিন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন মোল্লা, রফিকুল ইসলাম, নুরুল হুদা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান এবং বিএনপি নেতা আনসার আলী, শরিফুল ইসলাম খান, আনিছুর রহমান লিটন ও আলমগীর হোসেন।

এ সময় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয়ভাবে মনোনীত একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

জীবন বাঁচানোর লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন, পাশে মানবিকতার হাত

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচে শত্রুজিতপুরের জয়

খননের মাধ্যমে দেশের খালগুলো পুনর্জীবিত করা হবে: সংস্কৃতি মন্ত্রী

বাঘারপাড়ায় ফুটবল ট্যালেন্ট হান্টের চূড়ান্ত বাছাই ও প্রীতি ম্যাচ

শিশুকে ডেকে নিয়ে সোনার দুল নিয়ে পালাল প্রতারক

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু

টক দই খান প্রতিদিন

ব্যক্তিগত অপরাধের দায় নেবে না বিএনপি: সোমনাথ দে

প্রবীণ সাংবাদিক এস ওয়াজেদের ইন্তেকাল, কচুয়াজুড়ে শোক

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

৬ সেপ্টেম্বর এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন

মণিরামপুরে ফজরের নামাজে যাওয়ার পথে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

মণিরামপুরে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে শ্যামকুড়ে যৌথ মতবিনিময় সভা

জীবনে দ্বিতীয়বার উচ্ছেদের শঙ্কা, সরকারের হস্তক্ষেপ চান রূপগঞ্জবাসী

X