রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচে শত্রুজিতপুরের জয়

মাগুরা প্রতিনিধি:
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

খেলাধুলার মান উন্নয়ন এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্প্রীতি বাড়াতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকালে শত্রুজিতপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জেলা পুলিশ ফুটবল একাদশ ও শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। প্রথমার্ধের ২৪তম মিনিটে শত্রুজিতপুর ফুটবল দলের চৌকস খেলোয়াড় মিরাজ গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩১তম মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান তিনি।

দুই গোল হজমের পর মাগুরা পুলিশ ফুটবল দল আক্রমণের গতি বাড়ায়। একপর্যায়ে পেনাল্টি শট থেকে একটি গোল করে ব্যবধান কমায় পুলিশ দল। তবে দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি।

নির্ধারিত সময় শেষে শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে মাগুরা পুলিশ ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে।

খেলা শেষে খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল দলের মিরাজ।

আয়োজকরা জানান, জেলার চার উপজেলায় পুলিশের সঙ্গে জনগণের সম্প্রীতি বাড়াতে জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ ও মাদক নির্মূলে এমন প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন অব্যাহত থাকবে। সাধারণ মানুষের কাছে পুলিশের মানবিক কর্মকাণ্ড পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

জীবন বাঁচানোর লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন, পাশে মানবিকতার হাত

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচে শত্রুজিতপুরের জয়

খননের মাধ্যমে দেশের খালগুলো পুনর্জীবিত করা হবে: সংস্কৃতি মন্ত্রী

বাঘারপাড়ায় ফুটবল ট্যালেন্ট হান্টের চূড়ান্ত বাছাই ও প্রীতি ম্যাচ

শিশুকে ডেকে নিয়ে সোনার দুল নিয়ে পালাল প্রতারক

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু

টক দই খান প্রতিদিন

ব্যক্তিগত অপরাধের দায় নেবে না বিএনপি: সোমনাথ দে

প্রবীণ সাংবাদিক এস ওয়াজেদের ইন্তেকাল, কচুয়াজুড়ে শোক

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

৬ সেপ্টেম্বর এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন

মণিরামপুরে ফজরের নামাজে যাওয়ার পথে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

মণিরামপুরে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে শ্যামকুড়ে যৌথ মতবিনিময় সভা

জীবনে দ্বিতীয়বার উচ্ছেদের শঙ্কা, সরকারের হস্তক্ষেপ চান রূপগঞ্জবাসী

X