মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌশা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। তারা হলো-আমিনুর রহমানের দুই বছরের কন্যা রাইসা এবং তাঁর আপন ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছরের কন্যা রাফিয়া। নিষ্পাপ এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশেই থাকা একটি পুকুরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা. সাকিব কাওসার বলেন, “শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। আমরা প্রয়োজনীয় পরীক্ষা পরিচালনা করে তাদের মৃত ঘোষণা করি।”

একই পরিবারের দুই ভাইয়ের এমন দুটি ফুটফুটে সন্তানের অকাল ও করুণ বিদায়ে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। স্বজনদের গুমরে কাঁদা আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

তথ্য উপদেষ্টা / পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

ইএ স্পোর্টসের বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: টানা পাঁচবারই মিলেছে চ্যাম্পিয়নের নাম

সিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণ

মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের আশ্বাস

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

X