রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালে হুমকির মুখে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য

এস আর এ হান্নান, মহম্মদপুর
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম
নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালে হুমকির মুখে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য

মাগুরা জেলার নদী-নালা, খাল-বিল, বাওড় ও উন্মুক্ত জলাশয়গুলোতে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের অবাধ ব্যবহারে দেশীয় প্রজাতির মাছ এবং জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। আইনগত নিষেধাজ্ঞা ও প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনার কথা বলা হলেও, বাস্তবে এই জালের (চায়না দোহার বা দোহাড়) অবৈধ ক্রয়-বিক্রয় এবং ব্যবহার জ্যামিতিক হারে বেড়েই চলেছে। ফলে জেলার চার উপজেলার মিঠা পানির সুস্বাদু দেশি মাছের প্রাকৃতিক উৎসগুলো আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার জলাশয়গুলোতে দিন-রাত অবাধে পাতা হচ্ছে এই মারণ ফাঁদ। অথচ এক দশক আগেও বর্ষা মৌসুমে এ অঞ্চলের নদী-নালা, খাল-বিল, বাওড় ও জলাশয়গুলো পানিতে টইটুম্বুর থাকত। মৎস্যজীবীরা তখন ঐতিহ্যবাহী দেশীয় সরঞ্জাম যেমন-ঘুনি, পলো, ঠেলা জাল কিংবা বড়শি দিয়ে মাছ শিকার করতেন। তখন মাছের প্রাচুর্য ও বংশবিস্তার নিয়ে কোনো সংশয় ছিল না। কিন্তু বর্তমান সময়ে চায়না দুয়ারির সর্বগ্রাসী আগ্রাসনে সেই সোনালী অতীত হারিয়ে যাচ্ছে।

লোহার রিং দিয়ে তৈরি অত্যন্ত ক্ষুদ্র ছিদ্রযুক্ত এই সূক্ষ্ম জালে কেবল ছোট-বড় মাছই নয় বরং আটকা পড়ছে সাপ, ব্যাঙ, কুচিয়া ও কাঁকড়াসহ নানা প্রজাতির জলজ প্রাণী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছ শিকারি অকপটে স্বীকার করেন, ‘এই জালে রেণু পোনা থেকে শুরু করে বড় ডিমওয়ালা মাছ—; সবই ধরা পড়ে। একবার এই জালের ভেতর ঢুকলে কোনো জীবন্ত প্রাণীর আর বের হওয়ার উপায় থাকে না।’

সচেতন মহলের মতে, ব্যাপক হারে এবং নির্বিচারে ডিমওয়ালা মাছ ও পোনা নিধনের ফলে প্রাকৃতিক উপায়ে মাছের বংশবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এ বিষয়ে মহম্মদপুর উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার বলেন, ‘চায়না দুয়ারি মূলত মাছের বংশকে একেবারে নির্বংশ করে দিচ্ছে। এটি বন্ধ করার জন্য আমরা নিয়মিত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।’

মাগুরা জেলা মৎস্য অফিসার সাধন চন্দ্র সরকার বলেন, “চায়না দুয়ারি জালের ব্যবহার জলজ পরিবেশের জন্য বড় অভিশাপ। এটি শতভাগ বন্ধ করতে হলে শুধু আইন প্রয়োগ বা প্রশাসনিক অভিযানই যথেষ্ট নয়, এর জন্য সম্মিলিত প্রচেষ্টা, সাধারণ মানুষ, ব্যবসায়ী ও জেলেদের সচেতন হওয়া জরুরি।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

সোনার ভরি কত আজ?

ইরানে রাতের অন্ধকারে যুক্তরাষ্ট্রের হামলা

সুজনের যশোর জেলা কমিটি গঠন / সভাপতি মোস্তাক মোরশেদ ও সম্পাদক তাহমিদ আকাশ

X