শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে দুর্বৃত্তের আগুনে ব্যবসায়ীর ৬ লাখ টাকার ক্ষতি, বিচারের দাবিতে বিক্ষোভ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা ও দোকানের বিভিন্ন মালামালসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।

জানা গেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের মধ্যেম চিংড়াখালী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ইউসুফ শেখ (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীর দোকানে আগুন দেয়। এতে দোকানে থাকা নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেন, এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়। একই রাতে দুর্বৃত্তরা পাশের আজাদ খানের খড়ের গাদা এবং সড়কে রাখা একটি পিকআপ ভ্যানেও আগুন দেয়।

ঘটনার পর নিকটস্থ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ শেখ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইউসুফ শেখ জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে খাবার খেয়ে দোকানের পেছনের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে চারদিকে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি। তিনি জানান, এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। এছাড়া দোকানে ১ লাখ ৩৩ হাজার টাকা নগদ ছিল, যা আগুনে পুড়ে যায়। তার ধারণা, পেট্রোল বা কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। কারও সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, এলাকায় ইউপি নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ ঘটনায় তদন্তপূর্বক দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিক্ষোভে হাবিব শেখ, দীপারী রানি, ফিরোজা বেগম, মামুন খান, হাবিব ফকির, মন্টু খান, বিপ্লব খান ও দেলোয়ার শেখসহ অনেকে অংশ নেন। তারা বলেন, ইউসুফ শেখ দীর্ঘ ছয় বছর ধরে এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা করছেন এবং কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। এ ধরনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আগুন লাগার ঘটনার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এজাহারভুক্ত মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু

২৭ ঘণ্টার পরও নিখোঁজ, মেয়ের অপেক্ষায় নদীর ধারে বাবা

সুনামগঞ্জে শিল্প-সাহিত্যে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা

মাঠিলা সীমান্তে মদসহ আটক ১

মোরেলগঞ্জে দুর্বৃত্তের আগুনে ব্যবসায়ীর ৬ লাখ টাকার ক্ষতি, বিচারের দাবিতে বিক্ষোভ

অভয়নগরের নূরবাগে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, ট্রাক ও চালক আটক

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল শতাধিক বাইক

শালিখায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

‘দ্রুতগতির বুলেট ট্রেন চলবে বাংলাদেশে’

রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে না

মির্জা ফখরুল / চীনের বিজ্ঞান-প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের অগ্রগতি সম্ভব

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের আয় থেকে বাংলাদেশও অর্থ পাবে

রুয়েটে চাকুরিতে বহাল করা হচ্ছে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের

চট্টগ্রাম বন্দরে কনটেইনার আটকে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে

X