শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম
রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান ও ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর কর্মকর্তাবৃন্দ, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে শিল্প-সাহিত্যে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা

মাঠিলা সীমান্তে মদসহ আটক ১

মোরেলগঞ্জে দুর্বৃত্তের আগুনে ব্যবসায়ীর ৬ লাখ টাকার ক্ষতি, বিচারের দাবিতে বিক্ষোভ

অভয়নগরের নূরবাগে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, ট্রাক ও চালক আটক

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল শতাধিক বাইক

শালিখায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

‘দ্রুতগতির বুলেট ট্রেন চলবে বাংলাদেশে’

রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে না

মির্জা ফখরুল / চীনের বিজ্ঞান-প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের অগ্রগতি সম্ভব

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের আয় থেকে বাংলাদেশও অর্থ পাবে

রুয়েটে চাকুরিতে বহাল করা হচ্ছে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের

চট্টগ্রাম বন্দরে কনটেইনার আটকে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে

‘ভাগ্যের জোরে ফাইনাল খেলছে আর্জেন্টিনা’

ইরান অভিযানের প্রস্তুতি, ইসরায়েলে অতিরিক্ত বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা

আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

X