শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় যুবদল নেতা রুবেল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে যশোর শহরের কাঠালতলা এলাকা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে নিহত রুবেল হোসেনের স্ত্রী হাজেরা খাতুন চারজনকে আসামি করে বাঘারপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন তেলিধ্যান্যপুরা গ্রামের রাব্বি হোসেন, তার ভাই মারুফ হোসেন এবং যশোর সদর উপজেলার গহরপুর গ্রামের আসিফ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাঘারপাড়া থানার এসআই ফিরোজ হোসেন জানান, এজাহারভুক্ত তিন নম্বর আসামি সামিনুর রহমান ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি যশোর শহরের কাঠালতলা এলাকায় অবস্থান করছেন। পরে ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে খাজুরা তেলপাম্প-সংলগ্ন ট্রাকের ওজন মাপার স্কেল কেন্দ্রের সামনে অবস্থান করছিলেন রুবেল হোসেন। এ সময় প্রধান আসামি রাব্বি হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রুবেলের মরদেহ নিয়ে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামিনুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স স্থানান্তরে ক্ষোভ, দ্রুত ফিরিয়ে আনার দাবি

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

চ্যাম্পিয়নশিপ রিং পাচ্ছে বিশ্বকাপজয়ী দল

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

মণিরামপুরে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

৪৫ বছর পর পুনর্জীবন পেল কলাপাড়ার ঐতিহাসিক স্বনির্ভর খাল

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর

যশোরে প্রয়াত বিএনপি নেতা নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে ৭৮ এতিম শিশুদের মাঝে খাদ্য, হাইজিন প্যাক ও নতুন পোশাক বিতরণ

বিশ্বকাপ ফাইনালের টিকিটে রেকর্ড, সর্বোচ্চ কত?

X