
ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই প্রিয় দলকে ঘিরে শোবিজ তারকাদের উচ্ছ্বাস নতুন করে আলোচনায় আসে। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে তাদের প্রতিক্রিয়া জানতে যেমন আগ্রহ থাকে ভক্তদের, তেমনি নানা মন্তব্যও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এমনই এক আলোচনায় এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক হলেও দলের জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
তানজিন তিশা বলেন, এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি অজস্রবার বলেছি, আমি আর্জেন্টিনার সমর্থক, কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও আর্জেন্টিনাকে সমর্থন করি।
এদিকে ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তারকাদের অনেকেই নানা রকম অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে বসেন। কেউ বলেন জার্সি পরে ঘুরবেন, কেউ বা দেন অন্য কোনো চমকপ্রদ ঘোষণা। সেই সূত্র ধরেই এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল—আর্জেন্টিনা যদি জিতে, তাহলে কি তিনি বিয়ে করবেন?
ভক্ত ও দর্শকদের এমন কৌতুহলী প্রশ্নের জবাবে কিছুটা বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।’
প্রসঙ্গত, পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছিলেন যে, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ এরপর থেকেই বিয়ের বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে।
মন্তব্য করুন